সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বানভাসিদের পাশে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র উদ্যোগে উপকূলের বানভাসিদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলার আশাশুনির চাকলা এবং খুলনা জেলার কয়রার বেদকাশি পয়েন্টে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মুষলধারে বৃষ্টির মধ্যেও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র স্বেচ্ছাসেবকরা উপহার নিয়ে পৌঁছে যান বানভাসিদের দ্বারে দ্বারে।

ইয়ুথ সোসাইটি ফাউন্ডেশন, প্রদৃপ্ত-সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় এ-কার্যক্রম পরিচালনা করা হয়।

এ প্রসঙ্গে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র অন্যতম সংগঠক শাহিন বিল্লাহ বলেন, মাতৃভূমির প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এগিয়ে এসেছি। আমাদের যাত্রাপথের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অসীম কৃতজ্ঞতা।

সাতক্ষীরা জেলার সর্বস্তরের শিক্ষার্থীদের মর্চা হিসেবে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র যাত্রা শুরু হয় ২০১৮ সালে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ শাকিল হোসেন বলেন, ছাত্রবান্ধব সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে ২০১৮ সালে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি যাত্রা শুরু করেছিল। খুব শ্রীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করব ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার  কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬