বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

জলাবদ্ধতায় দীর্ঘ দুর্ভোগের আড়ালে

কংক্রিটে আচ্ছাদিত ঢাকা শহর থেকে প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বহু আগেই নষ্ট হয়ে গেছে। এখন কৃত্রিম ও প্রাকৃতিক ব্যবস্থাপনার মিশেলে হয় পানিনিষ্কাশন। এরও সর্বোচ্চ ব্যবহার হয় না। পানিনিষ্কাশনের পথগুলোর রক্ষণাবেক্ষণের কাজ হয় আংশিক। ফলে দীর্ঘ সময় ধরে চলা জলাবদ্ধতা সমস্যারও সমাধান হয় না। গতকাল মঙ্গলবারের বৃষ্টিতেও এই সমস্যা দেখা গেছে। ঢাকা শহরের বিভিন্ন অংশ কয়েক ঘণ্টা ডুবে থেকেছে পানিতে। ঢাকা শহরে বৃষ্টি হলে পানির সামান্য একটি অংশ মাটির নিচে যায়।বিস্তারিত পড়ুন

পবিত্র ঈদুল আজহা ১ আগস্ট

দেশের আকাশে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় ১৪৪১ হিজরির জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে বলে সিদ্ধান্ত হয়। ফলে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী ১ আগস্ট শনিবার পালিত হবে। জিলহজ মাস শুরু হবে বৃহস্পতিবার। সে হিসেবে আগামী ১ আগস্ট জিলহজের ১০ তারিখ, যেদিন পালিত হয় পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার (২১ জুলাই) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।বিস্তারিত পড়ুন

বিশ্বের শীর্ষ ৫০ বুদ্ধিজীবীর তালিকায় বাংলাদেশের মেরিনা তাবাসসুম

ব্রিটেনভিত্তিক ম্যাগাজিন প্রসপেক্ট চলতি বছরের জন্য বিশ্বের শীর্ষ ৫০ বুদ্ধিজীবির তালিকাটি প্রকাশ করেছে। গতকাল ইউটিউব চ্যানেল বিডিনেট এ উপলক্ষ্যে বিশেষ বুলেটিন প্রচার করে। বুলেটিনে বলা হয়, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে ভবন নির্মাণ এবং পরিবেশের দ্বারা উদ্ভূত চ্যালেঞ্জগুলো গ্রহণ করে নকশা তৈরি করার ক্ষেত্রে মেরিনা দারুণ অবদান রেখেছেন। এই অবদানই তাকে স্বীকৃতিটি এনে দিয়েছে। মেরিনা ঢাকার বায়তুর রউফ মসজিদের নকশা করেছেন যা টেরাকোটা ইট দিয়ে নির্মিত। মসজিদের নকশা রীতিমতো সুলতানি আমলেরবিস্তারিত পড়ুন

করোনায় মারা গেলেন সংসদ বিষয়ক সচিব

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নড়াইলে একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

নড়াইলে বুধবার (২২ জুলাই) বিকালে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে, একাধিক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জিআর-মামলার ওয়ারেন্টের আসামি রুবেল মোল্ল্যা (৩০) আগদিয়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র। নড়াইল পৌর সভাধীন চড়ের ঘাট থেকে পুলিশ তাকে গ্রেফতার পূর্বক নড়াইল সদর থানায় হস্তান্তর করেছে।

নড়াইলের টোনা ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

নড়াইলের নড়াগাতীতে টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ৪ তলা ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২২ জুলাই এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক (মুক্তি) এর পক্ষ থেকে কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি খান শামিম রহমান (ওসি) ৪ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। খান শামিম রহমান বলেন, ফ্যাসেলিটিজ বিভাগের অনুমোদ সাপেক্ষে অত্র মাদ্রাসায় ৪ তলা বিশিষ্ট ভবনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমিহীন সমিতির মহিলা শাখার কমিটি গঠন

ভূমির অধিকার আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড ভূমিহীন সমিতির মহিলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির মহিলা শাখার সভানেত্রী শাহিদা আক্তার ময়না এর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান, সাতক্ষীরা জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি আরমান আলী,বিস্তারিত পড়ুন

কেশবপুরে গন্ডগোল মামলার আসামি শাহিনুর গ্রেফতার

যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধ হামলা-লুটপাটের আসামী শাহিনুর আলম (৩৫) কে পুলিশ গ্রেফতার করেছে। কেশবপুর থানায় মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মনোহরনগর গ্রামের মৃত আব্দুল গফুর মোড়লের দুই পূত্র শাহিনুর আলম ও মুরাদ হোসেনের সাথে এক প্রতিবেশির সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ২৬/০৬/২০ তারিখ বিকালে তাদের সাথে গন্ডগোল মারামারি হয়। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে আসামীদের নামে থানায় একটি মামলা করেন। যার নং-১৫, তারিখ ২০-০৭-২০২০। এদিকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইনজীবী শিক্ষক ব্যাংকার, পুলিশ, আনসারসহ ৩৭ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে চিকিৎস্যক, আইনজীবী, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্য এবং র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কয়েকজনের পরিবারের সদস্য ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২১ জুলাই পর্যন্ত মোট ৫৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৩৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। এরবিস্তারিত পড়ুন

নড়াইলের এসপি জসিম উদ্দিন কারোনা আক্রান্ত

সেবাকে যিনি ধর্ম মনে করতেন, তিনিই এখন কারোনা আক্রান্ত নড়াইল পুলিশ সুপার হিসেবে যোগদানের পর মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মনোযোগী হন। এলাকার বিভিন্ন স্থানে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিকারে জনগণের সাথে একের পর এক মতবিনিময় সভা করেন। তাঁর প্রচেষ্টা আর আন্তরিক সেবায় বদলে যায় নড়াইলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র। এর মাঝেই বাংলাদেশে হানা দেয় চীনের প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯। উজ্জ্বলবিস্তারিত পড়ুন