শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আইনজীবী শিক্ষক ব্যাংকার, পুলিশ, আনসারসহ ৩৭ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে চিকিৎস্যক, আইনজীবী, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্য এবং র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কয়েকজনের পরিবারের সদস্য ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২১ জুলাই পর্যন্ত মোট ৫৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৩৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে যবিপ্রবি ল্যাব থেকে ৩০ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭ জনের রির্পোট এসেছে।

নতুন করে করোনা আক্রান্তরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলকার পাপিয়া রহমান (৩৫), একই এলাকার কাজী তাইবুর নেচ্ছা (৭৯), কাজী রাশেদুর রহমান (৫৭), ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ফিল্ড অফিসার কাটিয়া এলাকার রেজাউল (৩৮), মুন্সিপাগা এলাকার ওয়াহিদ আলী (৬৫), রসুলপুর এলাকার সালাউদ্দিন টিটু (৩৬), উত্তর কাটিয়া এলাকার নজরুল ইসলাম (৫২), সদর উপজেলা পরিষদ আবাসিক এলাকার জাকারিয়া সোহান (৩১), মিলবাজার এলাকায় র‌্যাব-৬ এর কাজী আইয়াত (৪), সবুজ সরকার(১৭), মোছাঃ সামছুন্নাহার (৩৩), কাজী সিজা (৪), পুরতান সাতক্ষীরা জমিদারবাড়ি এলাকায় ৩১ আনসার ব্যাটলিয়নের সদস্য বশির আহমেদ (৫০), ফারুক (২৬), মোহাসিন (৫০), শরিফুজ্জামান (৪৫) ও মতিয়ার (৪৩), মেডিকলে কলেজ হাসপাতালের ডাক্তার শরিফা জাহান (৩২), কালিগঞ্জ উপজেলার নলতা সুলতানপুর এলাকার সামছুর রহমান (৭৫), শ্রীকলা গ্রামের মোছাঃ রহিমা (৬৫), গোবিন্দপুর গ্রামের এড. হাবিব (৪২), সেকেন্দ্রানগর গ্রামের নাজমুল হোসেন (৩০), একই গ্রামের নাহিদ সুলতানা (১১), আব্দুল করিম গাজী (৫৫) ও মোছাঃ নাজমা খাতুন (৪৫), কালিগঞ্জ থানার জিয়ারত আলী (৫০), কারবালা ভাড়াশিমলা গ্রামের শেখ মোনাজিত (৪০), শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের কামলা (৭০), দেওলিয়া গ্রামের ফারুক হোসেন (৪৫), সোনাখালী গ্রামের সুধাংশ (৫৬), কলারোয়া উপজেলার কামারালি গ্রামের গোলাম রসুল (৫০), মুরারিকাটি গ্রামের কাজী জাফর উল¬াহ (৫৫), তালা উপজেলার তালাবাজার এলাকার শিক্ষক অনামিকা কীর্ত্তনিয়া (৩৫), শাহাজাতপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৪), মাঝিয়াড়া গ্রামের এসজিও কর্মী সৈয়দ তারেক মাহমুদ (৩৫), সরুলিয়া গ্রামের শাহ মোঃ জহির (২৮), তালার কুমিরা এলাকার সোনালী ব্যাংক কর্মকর্তা সুমন কুমার পাল (৩৮)।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ২১ জুলাই পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ৪১৭ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ২ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে।

এর মধ্যে ৫৩৯ জনের করোনা পজিটিভ ও বাকীদের সব নেগোটভ রিপোর্ট এসেছে। এছাড়া এখন পর্যন্ত জেলায় ২৪৯ জনসুস্থ হয়েছেন। মারা গেছেন মোট ১৫ জন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
সূত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল