শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলাবদ্ধতায় দীর্ঘ দুর্ভোগের আড়ালে

কংক্রিটে আচ্ছাদিত ঢাকা শহর থেকে প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বহু আগেই নষ্ট হয়ে গেছে। এখন কৃত্রিম ও প্রাকৃতিক ব্যবস্থাপনার মিশেলে হয় পানিনিষ্কাশন। এরও সর্বোচ্চ ব্যবহার হয় না। পানিনিষ্কাশনের পথগুলোর রক্ষণাবেক্ষণের কাজ হয় আংশিক। ফলে দীর্ঘ সময় ধরে চলা জলাবদ্ধতা সমস্যারও সমাধান হয় না। গতকাল মঙ্গলবারের বৃষ্টিতেও এই সমস্যা দেখা গেছে। ঢাকা শহরের বিভিন্ন অংশ কয়েক ঘণ্টা ডুবে থেকেছে পানিতে।

ঢাকা শহরে বৃষ্টি হলে পানির সামান্য একটি অংশ মাটির নিচে যায়। বড় অংশই ছোট নালা, রাস্তার পাশের ক্যাচপিট (রাস্তার পাশে পানিনিষ্কাশনের ছোট পথ) হয়ে তুলনামূলকভাবে বড় আকৃতির নালায় পড়ে। সেখান থেকে পানি যায় খালে। এরপর স্লুইসগেট বা পাম্পস্টেশনের মাধ্যমে পানি নদীতে গিয়ে জমা হয়। পুরো এই প্রক্রিয়ার কোথাও কোনো ব্যত্যয় ঘটলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যেসব সংস্থা পানিনিষ্কাশনের এই কাজে জড়িত, তাদের মধ্যে আছে ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সংস্থাগুলোর মধ্যে ঢাকা ওয়াসা রক্ষণাবেক্ষণ করে ৩৮৫ কিলোমিটার বড় আকৃতির নালা, ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের খাল ও চারটি স্থায়ী পাম্পস্টেশন। দুই সিটি করপোরেশন দেখভাল করে দুই হাজার ২১১ কিলোমিটার নালা। পানি উন্নয়ন বোর্ডের আছে ৫২টি স্লুইসগেট ও একটি পাম্পস্টেশন (ডিএনডি এলাকা ছাড়া)। রাজউকের হাতে আছে ৩০০ একরের হাতিরঝিল এবং প্রায় ২৫ কিলোমিটার লেক (পূর্বাচল ছাড়া)। সংস্থাগুলোর সাম্প্রতিক বছরগুলোর কাজের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কোনো বছরই বর্ষার আগে কোনো সংস্থাই তার হাতে থাকা নালা বা খাল পুরোপুরিভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে না। ফলে এসব নালা ও খাল দিয়ে যতটুকু পানি প্রবাহিত হতে পারত, সেই পরিমাণ প্রবাহিত হয় না। ফলে জলাবদ্ধতার সমস্যাও প্রকট হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতেই ঢাকার বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যানজট আর জলাবদ্ধতার ভোগান্তিতে নাকাল হতে হয়েছে নগরবাসীকে। পুরান ঢাকার কিছু এলাকায় ঘরের মধ্যে ঢুকে গেছে রাস্তার পানি।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ