রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কপিলমুনি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, দু’সপ্তাহেও মোটিভ হয়নি

পাইকগাছার কপিলমুনিতে ব্যবসায়ী আনারুল হত্যার দু’সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ অদ্যবধি ঘটনার মোটিভ উদঘাটন, ঘটনায় জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি।
গত ৯ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার কপিলমুনির সিলেমানপুর মৌজার চরবিলের নিজ চিংড়ী ঘেরের বাসা থেকে উলঙ্গ ও ঝুলন্ত অবস্থায় থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

আনারুল গোপাল গাজীর জামাতা ও তালার প্রসাদপুর গ্রামের মৃত মোস্তফা সরদারের ছেলে।

ঘটনায় পরের দিন নিহতের ভাই শাহিনুর সরদার (২৮) বাদী হয়ে অজ্ঞাত আসামী করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা করেছে। যার নং-১৫।

মামলার বিবরণ ও পারিবারিক সূত্র জানায়, তালা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত মোস্তফা সরদারের ছেলে আনারুল সরদার প্রায় ১৮/১৯ বছর আগে পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের গোপাল গাজীর মেয়ে নাজমা খাতুন (৩০) কে বিয়ে করে সেই থেকে শ্বশুর বাড়িতেই বসবাস করে আসছে। দাম্পত্য জীবনে তাদের দু’ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা যায়, আনারুল শ্বশুর বাড়িতে থেকে বিভিন্ন মৌসুমী ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। মূল ব্যবসার পাশাপাশি সে চলতি বছরের প্রথম দিকে একই এলাকা সিলেমানপুরের হোসেন আলী গাজীর ছেলে সালাম গাজীর কাছ থেকে পার্শ্ববর্তী চরবিলের সাড়ে ৫ বিঘা জমির একটি চিংড়ী ঘের ইজারা নিয়ে মাছ চাষ করছিল। ঘটনার দিন ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ি থেকে রাতের খাবার খেয়ে প্রতি রাতের ন্যায় ঐ ঘেরে পাহারার জন্য চলে যায়। পরের দিন সকালে ঘের থেকে তার বাড়ি আসতে দেরি দেখে তার স্ত্রী নাজমা খাতুন সকাল ১০ টার দিকে ঘেরের বাসায় গিয়ে ঝুলন্ত অবস্থায় তার উলঙ্গ লাশ দেখে চিৎকার দেন। এরপর খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধারপূর্বক সুরোতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘেরের মূল বাসার বারান্দার আড়ায় গামছা দিয়ে আনারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসময় তার দু’পা ভঁাজ করে বাসার টোংয়ের তক্তায় লাগানো ছিল। তার নাক ও কান দিয়ে রক্ত পড়ে বুক বেঁয়ে নীচে জমাট বাঁধা ছিল। পায়ের কাছে বদনায় পানি ভর্তি ছিল। এছাড়া লাশের লুঙ্গি ও জাঙ্গিয়া বাসার মধ্যে ছড়িয়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা শেষে লাশ সেখানে ঝুলিয়ে রেখে বিষয়টিকে আত্নহত্যা বলে চালানোর অপচেষ্টা করে।
এঘটনায় নিহত আনারুলের ভাই তালার প্রসাদপুর গ্রামের মৃত মোস্তফা সরদারের ছেলে শাহিনুর সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করে। যার নং-১৫। তারিখ ১০/০৭/২০, ধারা ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে খুন করার অপরাধ।

তবে ঘটনার প্রায় দু’সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত ঘটনার মোটিভ উদঘাটন, ঘটনায় জড়িত কাউকে সনাক্ত কিংবা আটক করতে পারেনি।

এব্যাপারে পাইকগাছা থানার ওসি (তদন্ত) মো: আশরাফুল আলম জানান, তদন্ত চলছে ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছেনা।

একই রকম সংবাদ সমূহ

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন