জুলাই, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পুরাতন সাতক্ষীরায় সীমানা বেড়া ভাংচুর ও বৃক্ষ নিধনের অভিযোগ

পুরাতন সাতক্ষীরায় ভোগদখলীয় জমির ইট লুট, বৃক্ষ নিধন ও জমি দখলের পাঁয়তারা করছে একটি সংঘবদ্ধ চক্র। জমির মালিক না হয়েও এই চক্রটি অবৈধভাবে অন্যের জমি দখলের অপেচষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও এই চক্রটি অন্যের জমির সীমানা বেড়া ভেঙ্গে ৪ হাজার ইট লুট ও ৬০টি বৃক্ষ কর্তন করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। স্থানীয়রা বাঁধা দিতে গেলে তাদেরও অস্ত্রের ভয় এবং জীবননাশের হুমকি দিয়ে সন্ত্রাসীবিস্তারিত পড়ুন
জন্মদিন উপলক্ষে পাড়ার সব বাড়ি গেরুয়া!

বিপাকে ভারতের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার অন্যতম সদস্য ও বিজেপি নেতা নন্দগোপাল গুপ্তা। নিজের জন্মদিন উপলক্ষে পাড়ার সব বাড়িই গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছিলেন তিনি। এর পাশাপাশি প্রতিটি বাড়ির দেওয়ালে হিন্দু দেবদেবীর ছবিও এঁকে দেন। আর তা করলেন প্রশাসনের কোনরকম অনুমতি ছাড়াই। এর জেরেই বিপাকে পড়েছেন ওই মন্ত্রী। অস্বস্তিতে পড়েছে যোগী সরকারও। জানা গেছে, উত্তর প্রদেশের বেসামরিক পরিবহন মন্ত্রী নন্দগোপাল তার নিজের পাড়া প্রয়াগরাজের বাহাদুরগঞ্জ এলাকার অধিকাংশ বাড়িই গেরুয়া রঙ করে দিয়েছেন।বিস্তারিত পড়ুন
নড়াইলে আশ্রয়ণ প্রকল্পে মেয়ে ধর্ষণ: মামলার আসামি আটক

নড়াইলের গন্ধ বাড়িয়া আশ্রয়ণ প্রকল্পের সংখ্যালঘু পরিবারের মেয়ে কে ধর্ষণ এর অভিযোগ উঠেছে। এরপর মামলা হলে ৪ ঘন্টার মধ্যে ২নং আসামি ইমরান কে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই সাফত ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করেন। এজাহার সুত্র ও মেয়ের বাবা বলেন, এলাকার দুইজন লম্পট জিনিয়াস ও ইমরান দীর্ঘ দিন যাবত তার মেয়ের পিছনে লেগে থাকে। তার মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে বিভিন্ন সময় ফোন করতো। তার মেয়ে একটি ছেলেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ম্যানেজারসহ ১৩ জনের করোনা পজেটিভ

সাতক্ষীরার কালিগঞ্জে করোনা আক্রান্তদের দিয়েই অফিস চালাচ্ছে ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্যাংকটির পাঁচজন স্টাফ নতুন করে করোনায় আক্রান্ত হয়। কালিগঞ্জ স্বাস্থ্য বিভাগ ব্যাংক কর্তৃপক্ষকে পাঁচজন স্টাফের করোনা পজেটিভ ধরা পড়েছে বলে জানিয়ে দেয়। এরপরও জনবল সংকট দেখিয়ে তাদের দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত অফিস করান কর্তৃপক্ষ। ফলে অফিস স্টাফও গ্রাহকদের মাঝে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাখা টিতে ম্যানেজার ও দুইজন সিকিউরিটি গার্ডসহ ১৩ জন করোনায় আক্রান্ত। নতুন করে আক্রান্ত ব্যক্তিরাবিস্তারিত পড়ুন
কোরবানি ঈদ উপলক্ষ্যে কলারোয়ায় ১০ হাজার পশু প্রস্তুত, দাম নিয়ে সংশয়

কলারোয়ায় কোরবানীর ঈদ ঘিরে প্রায় দশ হাজারের বেশী পশু প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এবার করোনার প্রভাব এবং যাতায়াত ব্যবস্থা সীমিত হওয়ার কারণে লালন-পালন করা গবাদিপশু নিয়ে দুশ্চিতায় পড়েছেন কলারোয়ার খামারিরা। প্রতি বছর রোজার ঈদের পরপরই কোরবানির জন্য দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গবাদি পশু ক্রয় করে নিয়ে যায়। এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো। কোরবানির ঈদ এগিয়ে আসলেও করোনার কারণে ব্যবসায়ীরা এখনও কোন খামারিদের সাথে এক প্রকার যোগাযোগ পর্যন্ত করছে না। ফলে লোকসানের শঙ্কায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় মুজিব শতবর্ষে বৃক্ষ রোপন করলেন ইউএনও

মুজিব শত বার্ষিকীতে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গিকারে ফলজ বৃক্ষ রোপন করলেন কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষ রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। এসময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান। বৃক্ষরোপন করে ইউএনও বলেন- সুপার সাইক্লোন আম্পান ঝড়ে অতীত কালের স্বরণীয় ক্ষতি হয়েছে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

সাতক্ষীরা শহরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মইনুল ইসলাম অওয়াল (২৭) শহরের মুন্সিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। শহরে তিনি একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান চালাতেন। বৃহস্পতিবার দুপুরে শহরের মুন্সিপাড়ায় এসএস ভিলার সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে সদর থানার ওসি আসাদুজ্জামান জানান। তিনি বলেন, মইনুল সকালে বাড়ি থেকে শহরের পাওয়ার হাউজ এলাকায় শহীদ কাজল সরণিতে তার মিষ্টির দোকানে যাচ্ছিলেন। পথে আশাশুনিগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কাবিস্তারিত পড়ুন
করোনা: সাতক্ষীরায় কলেজ উপাধ্যক্ষসহ দুই জনের মৃত্যু

করোনা পজেটিভ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজের উপাধ্যক্ষ ও করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার ভোর ৫টায় ও সকাল নয়টার দিকে তারা চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল জানান, গত ৬ জুলাই নমুনা দেওয়ার পরদিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি হন সদর উপজেলার বড়খামার গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ও সাতক্ষীরা সুন্দরবন সাইন্স এন্ড বিজনেজবিস্তারিত পড়ুন
বেনাপোলে পাসপোর্ট যাত্রীদের কোয়ারেন্টাইন অব্যবস্থাপনায় করোনা ঝুঁকি বাড়ছে

বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত বাংলাদেশিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় না থাকায় তাদের পরস্পরের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। এতে সংক্রমণ বাড়ছে ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্যকর্মীদেরও। এ ছাড়া যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণে তদারকির অভাবে দেশজুড়ে করোনা সংক্রমণ আরও বেশি ছড়ানোর আশঙ্কা রয়েছে। তবে স্বাস্থ্যকর্মীদের দাবি, তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়িতে গিয়ে তারা হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা তা দেখবেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি এরা। জনপ্রতিনিধিরা বলছেন, তাদের কেউ অবগত নাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এককোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোর’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। ফলজ, বনজ এবং ঔষধিবিস্তারিত পড়ুন

