করোনা: সাতক্ষীরায় কলেজ উপাধ্যক্ষসহ দুই জনের মৃত্যু


করোনা পজেটিভ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজের উপাধ্যক্ষ ও করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার ভোর ৫টায় ও সকাল নয়টার দিকে তারা চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল জানান, গত ৬ জুলাই নমুনা দেওয়ার পরদিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি হন সদর উপজেলার বড়খামার গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ও সাতক্ষীরা সুন্দরবন সাইন্স এন্ড বিজনেজ কলেজের উপাধ্যক্ষ আব্দুল মান্নান (৪৫)। ৯ জুলাই তার রিপোর্ট পজেটিভ আসে। বৃহষ্পতিবার ভোর ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অপরদিকে, তালা উপজেলার সুভাষিনী গ্রামের ছত্রনাথ দাসের ছেলে সুভাষ চন্দ্র দাস (৬৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন


