বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চারা রোপন কর্মসূচির উদ্বোধন

‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এককোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোর’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।

ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপন করে সাতক্ষীরা জেলাতে কর্মসূচিটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা জি.এম মারুপ বিল্লাহ, এনডিসি মো. আজহার আলী প্রমুখ।

এসময় অতিথিবৃন্দ ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপন করেন।

অপরদিকে, বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোর’র আয়োজনে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এককোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেনসহ সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোর’র উদ্যোগে প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩শ’২৫টি ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা রোপনের উদ্দেশ্যে বিতরণ করা হবে।

সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র ও সামাজিক বন বিভাগ যশোর’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২