বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক বিদায় ও নবাগত সংবর্ধনা

সাতক্ষীরার তালায় জনতা ব্যাংক লিমিটেড তালা শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমানকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাপক আব্দুস সবুরকে বরণ করে নেওয়া হয়েছে।

বিদায় ও বরণ অনুষ্ঠান যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের।

বৃহস্পতিবার বিকালে জনতা ব্যাংক লিমিটেড তালা শাখা আয়োজিত ব্যাংকে বিদায়ী ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জনতা ব্যাংক লিমিটেডের এরিয়া প্রধান মোঃ জাকির হোসেন।

জনতা ব্যাংক তালা শাখা সহকারী ব্যবস্থাপক শাহানুর আলমের সভাপতিত্বে ও ব্যাংকের আরসি কর্মকর্তা শাহিনুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এসময় বক্তব্য রাখেন জনতা ব্যাংক শাখার বিদায়ী ব্যবস্থাপক শাহিনুর রহমান নবাগত ব্যাংক কর্মকর্তা মো. আব্দুস সবুর, ভূমিভ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত্য কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক এসএম লিয়কত হোসেন, ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম সাত্যকী ঘোষ, প্রিয়াঙ্কা মন্ডল, উদয় কুমার আইচ, সাংবাদিক নজরুল ইসলাম, সেলিম হায়দার জুলফিকার রায়হান আকবর হোসেন প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জনতা ব্যাংক তালা শাখা থেকে বিদায়ী ব্যাংক কর্মকর্তা শাহিনুর রহমানকে ক্রেস, উপহার ও ফুলেল শুভেচ্ছা ও আমন্ত্রিত অতিথিরা উপহার ও ফুলেল শুভেচ্ছা জানান এবং নবাগত ব্যবস্থাপক আব্দুস সবুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় বিদায়ী ব্যবস্থাপক শাহিনুর রহমান তিনি তার কর্মকালীন সময়ে তাকে সকল সহযোগীতা করার জন্য তার পক্ষ থেকে তালা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের