জুলাই, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তালায় জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক বিদায় ও নবাগত সংবর্ধনা

সাতক্ষীরার তালায় জনতা ব্যাংক লিমিটেড তালা শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমানকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাপক আব্দুস সবুরকে বরণ করে নেওয়া হয়েছে। বিদায় ও বরণ অনুষ্ঠান যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের। বৃহস্পতিবার বিকালে জনতা ব্যাংক লিমিটেড তালা শাখা আয়োজিত ব্যাংকে বিদায়ী ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জনতা ব্যাংক লিমিটেডের এরিয়া প্রধান মোঃ জাকির হোসেন। জনতা ব্যাংক তালা শাখা সহকারী ব্যবস্থাপক শাহানুর আলমের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
অভুক্ত মানুষের কল্যাণে চৌগাছায় “উসমানীয়া খেলাফত” এর প্রথা চালু!!

একটি দোকানের সামনে দেখা মেলে গরীবের ফলের চাহিদা মেটানোর ঝুঁড়ি। ফারুক হাসান নামের এক পথযাত্রী সূত্রে জানা যায়, যশোরের চৌগাছা বাজারের একটি ফলদোকানের সামনে একটি ঝুঁড়ি রাখা আছে। ঠিক এই প্রথাটি তুরস্কে উসমানীয়া খেলাফত থেকে চলে আসছে। উসমানীয়া খেলাফতের সময় তুরস্কের প্রতিটি দোকানে এভাবে গরীবদের জন্য আলাদা একটা ঝুড়ি রাখা হতো, যারা দোকান থেকে মালামাল ক্রয় করতেন তারা তাদের ক্রয়কৃত সামগ্রী থেকে সামান্য কিছু সেই ঝুড়িতে রেখে দিতেন গরীব মানুষদের জন্য।বিস্তারিত পড়ুন
কেশবপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর আওতায় কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা বনবিভাগের সহায়তায় বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই বেলা ১১ টায় উপজেলা ক্যাম্পাসে গছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, উপজেলা ফরেস্টার আব্দুল মোনায়েম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখবিস্তারিত পড়ুন
দেবহাটায় রিজেন্টের সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতিসহ কয়েক ডজন মামলার আসামি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা করেছে র্যাব। বুধবার রাতে দেবহাটা থানায় এ মামলা করা হয় বলে ওই থানার ওসি বিপ্লব কুমার সাহা জানিয়েছেন। রিজেন্ট হাসপাতালে অভিযানের পর এক সপ্তাহ পালিয়ে থাকা সাহেদকে বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। তাকে গ্রেপ্তার করার পর র্যাব জানিয়েছিল, ধরা পড়ার সময় সাহেদ বোরকাবিস্তারিত পড়ুন
১৬ জুলাই, ২০২০
করোনায় জনসচেতনতায় যশোর সেনানিবাস

করোনা মোকাবেলায় যশোর সেনানিবাসের জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষের জন্য গভীর আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়- জিওসি ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক দিক নির্দেশনায় প্রতিনিয়ত করোনা হতে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি এবং সামাজিকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে একটি প্রাইভেটকার সহ ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি প্রাইভেটকার সহ ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প্রতারক চক্র গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা সংবলিত স্টিকার লাগিয়ে প্রাইভেটকারযোগে কুষ্টিয়া থেকে মঠবাড়িয়ায় এসে প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ৩ প্রতারক হচ্ছে -(১) লিটন আহমেদ (৩৪) (২) হাসিবুল গাইন (২২) (৩) মাহফুজুর রহমান সবুজ (৩৭)।হাসিবুল ও মাহফুজুর মূল হোতা লিটনের সহযোগী বলে জানা যায়। তাদের স্বীকারোক্তি মতে,লিটনের বাড়ি মিরপুর- কুষ্টিয়া,হাসিবুলের বাড়ি মেহেরপুর-কুষ্টিয়া এবং মাহফুজের বর্তমান ঠিকানা-কুষ্টিয়া সদরবিস্তারিত পড়ুন
কেশবপুর পৌরসভার ভিজিএফ কমিটির সভা

যশোরের কেশবপুর পৌরসভার ভিজিএফ কমিটির সভা বৃহস্পতিবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সচিব মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সখিনা খাতুন, থানার সাব ইন্সপেক্টর অরূপ কুমার বসু, কলতান একাডেমীর প্রদীপ বসু পল্টু, সহকারী প্রকৌশলী সোহেল রানা, উপ-সহকারী প্রকৗশলী রবিউল ইসলাম, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, আতিয়ার রহমান, মফিজুর রহমান খান,বিস্তারিত পড়ুন
স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

তপন কর্মকার (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় নিহত ব্যবসায়ীর বড় ভাই কৃষ্ণ কর্মকারের স্ত্রীকেও তুলে নিয়ে যায় তারা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (১৫ জুলাই) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে এলাকাবাসী। উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক জানান, নিহত তপন কর্মকার উপজেলার পূর্ব লটাখোলা গ্রামের মৃত গোপাল কর্মকারের ছেলে। লটাখোলাবিস্তারিত পড়ুন
নড়াইলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন, বাড়ি বাড়ি চারা বিতরণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজসহ তার বন্ধুদের উদ্যোগে নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদ হাসান, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, মহিলা যুবলীগ জেলা শাখার আহবায়ক নাসিমা রহমান পলি, বরাশুলা শিশু সদন কমপ্লেক্সবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবে সন্ত্রাসী হামলা

মঠবাড়িয়া প্রতিনিধিঃপিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিকদের সংগঠন রিপোর্টাস ক্লাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।বুধবার রাত ৮ টার দিকে স্হানীয় বাবু শরীফ ও কালাম মোল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।পুলিশের উপস্হিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্হানীয়রা জানান,বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সামনের সড়কে ২৫/৩০ জন যুবক লাঠিসোটা,রড,জিআই পাইপ, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে।এ সময় মাঝে মাঝে ‘ফারুউক্কা তুই গেলি কই'(প্রভাষক ফারুক) বলে শ্লোগান দিতেবিস্তারিত পড়ুন

