জুলাই, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নড়াইলের পল্লীতে হামলায় আহত-১

নড়াইলের তুলারামপুরের গ্রাম্য ডাক্তার শাহিন মোল্যার হামলায় পিতা মশিয়ার মোল্যা জখম হয়ে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানাগেছে সদরের তুলারামপুর ইউনিয়নের দক্ষিন তুলারামপুর গ্রামের মশিয়ার মোল্যা (৭০)কে ডাক্তার পুত্র শাহিন মোল্যা (৩৪) মিলন মোল্য (৪০) তুহিন মোল্যা (৩৮) তিন পুত্রসন্তান ও প্রথম স্ত্রী হাজেরা বেগম মারপিট করে জখম করেছে। মশিয়ার মোল্য বর্তমানে নড়াইল সদর হাসপাতালের ১৪ নম্বর বেডে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মশিয়ার মোল্যা বলেন,গতকালবিস্তারিত পড়ুন
১৬জুলাই: দেশে করোনায় মৃত্যু ৩৯, শনাক্ত ২৭৩৩

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর চার মাসের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা পৌঁছে গেছে আড়াই হাজারের কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৪৯৬ জন। গত এক দিনে আরও ২ হাজার ৭৩৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে হত্যাসহ ডজন মামলার আসামী নুরুল বাহিনীর বিরুদ্ধে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কালিগঞ্জের বহুল বিতর্কিত, এলাকার ত্রাস হত্যাসহ ডজন মামলার আসামী নুরুলসহ তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার পুর্বক আইনের আওতায় আনার দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনায় লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের আক্কাস মোড়লের পুত্র আশেক আলী মোড়লের পুত্র। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে তিনি বলেন এলাকার বহুল বিতর্কিত, একাধীক হত্যাসহ ডজন ডজন মামলার আসামী কুখ্যাত নুরুল ডাকাতসহ তারবিস্তারিত পড়ুন
করোনা আক্রান্তদের সুস্থতা ও মৃতদের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়ানুষ্ঠান

করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা কামনা ও মৃতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। করোনায় আক্রান্ত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারণবিস্তারিত পড়ুন
কবিতা : “নৈঃশব্দের তরঙ্গে”

নৈঃশব্দের তরঙ্গে ডা. গোলাম রহমান ব্রাইট বীভৎস স্বপ্নে বিমোহিত হই নৈঃশব্দের তরঙ্গে তন্দ্রাচ্ছন্ন হয়ে আৎকে উঠি মৃত্যুপুরী সুড়ঙ্গে। সহস্রাব্দের নিষ্ঠুরতা বিক্ষত করে মোহিত অন্তরে উচ্ছ্বাসেই বিভোর অতন্দ্র প্রহর দুস্তর প্রান্তরে। অবসাদে আচ্ছন্ন প্রাঞ্জল পরশে দুর্বোধ্য শিহরণ অমোঘ সঞ্চারণে অন্তর্বাস ছোঁয় মিশ্র অনুরণন। আপ্লুত স্বপ্নেরা ব্যবচ্ছেদ হয়েছে বর্ণিল সমারোহে বিপ্রতীপ মায়ার বিগলিত স্পন্দন অদম্য আগ্রহে। সম্মোহিত একাকীত্বে আসেনা ফাগুন অবসন্ন মন সন্তর্পণে লুকানো নিজের প্রতিবিম্ব দেখি সর্বক্ষণ। নিগুঢ় ভাবাবেগে একাকী দাঁড়িয়ে চিন্তামগ্নেবিস্তারিত পড়ুন
নারী লোভী ভন্ড সাধুর গল্প নিয়ে শিমুল সরকারের ইদের শর্টফিল্ম ‘কামসাধন’

আমাদের সমাজে মজিদ পীরেরা আজও বহমান স্রোতের ধারায় টিকে আছে। মাঝে মাঝে একটু আধটু রুপ পাল্টায় শুধু। কখনও ধর্ম, কখনও পীরের ছদ্মবেশ, কখনওবা সন্নাসব্রত পালনের নামে কামনা, লালসার জাল বিস্তার করে। এমনই গল্পের ছোট সিনেমা ‘কামসাধন’ লকডাউনের বন্দী জীবনে তৈরি করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা শিমুল সরকার। গল্পে দুটি অংশ দেখানো হয়েছে। ছদ্মবেশে নারীভোগী এক ভন্ড সন্নাসীর পাশাপাশি আমাদের সমাজে বখে যাওয়া টিন এজ ছেলেদের ধর্ষণ প্রবৃত্তি। মাত্র ৪ টি চরিত্রবিস্তারিত পড়ুন
হাট-বাজারের আগে ও পরে

করোনা নামের অতিমারির কারণে আমাদের জীবনযাত্রায় এসেছে অনেক রকম পরিবর্তন। স্বাস্থ্য সুরক্ষায় যে বিষয়গুলো আগে একেবারেই গুরুত্ব পেত না, সে নিয়মগুলো এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। সামনে ঈদুল আজহা। প্রতিবছর এ সময়ে সারা দেশে বসে পশুর হাট। একই সঙ্গে শপিংমলগুলোতেও থাকে মানুষের আনাগোনা। স্বাভাবিকভাবেই এবার ভার্চ্যুয়াল পশুর হাটকে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু সবাই তো আর অনলাইনে কেনাকাটা করে অভ্যস্থ না। অনেক জায়গায় হয়তো সেই সুবিধাও নেই। তাই হাটে গেলে অবশ্যইবিস্তারিত পড়ুন
খরচ কমাব কিসে?

করোনা মহামারির কারণে পাল্টে গেছে বিশ্ব, এখন এক নতুন বাস্তবতায় আমরা। মানুষ আবার যেন কেবল মৌলিক চাহিদা মেটানোর সময়ে ফিরে যাচ্ছে। সেই সঙ্গে কঠিন এই চ্যালেঞ্জের সময়ে নতুন করে সঞ্চয় করার প্রয়োজন অনুভব করছি আমরা। ব্যয় বাঁচাতে ছোটখাটো খরচও আর অবহেলা করার উপায় নেই। করোনায় চাকরি হারিয়েছেন অনেকে, অনেকের আয় কমেছে, আবার ব্যবসা-বাণিজ্য কমে যাওয়ায় অনেকে খরচ কমাতে বাধ্য হচ্ছেন। আগে যেভাবে ব্যয় সমন্বয় করত পরিবারগুলো এখন তা আর সম্ভব হচ্ছেবিস্তারিত পড়ুন
খেলা দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ফুটবল খেলা দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বেতুয়া কওমি মাদ্রাসার নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। খেলার দর্শকেরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম আবদুল্লাহ ওরফে আবদুর রহমান (৮)। সে উপজেলার কালিয়ান টানপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী সোবহান খানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীবিস্তারিত পড়ুন
বখাটে ছেলের প্রেমের গল্প

একটি বখাটে ছেলের প্রেমে পড়ার গল্প নিয়ে নাটক। বখাটে ছেলেটি প্রেমে পড়ে একসময় নিজেকে শুধরে নেয়। তবে শেষরক্ষা হয় না। প্রেমিকার জন্মদিন উদ্যাপনকে কেন্দ্র করে ভুল-বোঝাবুঝির পর পরিণতি হয় করুণ। ‘ভালোবাসার প্যারা’ নাটকটিকে একই সঙ্গে রোমান্টিক এবং ট্র্যাজিক বলছেন নাট্যকার। ঈদ সামনে রেখে টিভির পাশাপাশি ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে নাটকটি। অনামিকা মণ্ডলের লেখা নাটকটি পরিচালনা করছেন মাহবুব আলম। ১৩ ও ১৪ জুলাই রাজধানীর উত্তরা ও ৩০০ ফুটে ‘ভালোবাসার প্যারা’ নাটকেরবিস্তারিত পড়ুন

