বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কবিতা : “নৈঃশব্দের তরঙ্গে”

নৈঃশব্দের তরঙ্গে

ডা. গোলাম রহমান ব্রাইট

বীভৎস স্বপ্নে বিমোহিত হই নৈঃশব্দের তরঙ্গে
তন্দ্রাচ্ছন্ন হয়ে আৎকে উঠি মৃত্যুপুরী সুড়ঙ্গে।
সহস্রাব্দের নিষ্ঠুরতা বিক্ষত করে মোহিত অন্তরে
উচ্ছ্বাসেই বিভোর অতন্দ্র প্রহর দুস্তর প্রান্তরে।

অবসাদে আচ্ছন্ন প্রাঞ্জল পরশে দুর্বোধ্য শিহরণ
অমোঘ সঞ্চারণে অন্তর্বাস ছোঁয় মিশ্র অনুরণন।
আপ্লুত স্বপ্নেরা ব্যবচ্ছেদ হয়েছে বর্ণিল সমারোহে
বিপ্রতীপ মায়ার বিগলিত স্পন্দন অদম্য আগ্রহে।

সম্মোহিত একাকীত্বে আসেনা ফাগুন অবসন্ন মন
সন্তর্পণে লুকানো নিজের প্রতিবিম্ব দেখি সর্বক্ষণ।
নিগুঢ় ভাবাবেগে একাকী দাঁড়িয়ে চিন্তামগ্নে ঠায়
অন্ধকার তিমিরে আকণ্ঠ নিমজ্জিত বিভ্রমে হায়!

নিদারুন অভিমান কিঞ্চিৎ সময় স্পর্শ-তেই রয়
হৃদয়ের গহীনে অভিসারী পাখিও দিকভ্রান্ত হয়।
উদ্ভাসিত সম্ভাষণে ঘর বেঁধেছে আশালতা ধীরে
জ্যোৎস্নার আলিঙ্গনে বালিয়াড়ির মুখ দৈন্যতা ঘিরে।

তবুও পোড়া-চোখ নিদ্রাহীন হয় বর্ণালী অবসাদে
কালের চিত্র অকস্মাৎ উঁকি-দেয় একফালি চাঁদে।
রাতের পাণ্ডুলিপি অনাহুত আঁধারে ছিঁটকে পড়ে
নিষ্প্রাণ দীর্ঘশ্বাস সমর্পণ করতঃ উভয় নেত্র নড়ে।

কবি:
ডা. গোলাম রহমান ব্রাইট
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।
তারিখঃ ১৬/০৭/২০২০ ইং

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড