বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা আক্রান্তদের সুস্থতা ও মৃতদের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়ানুষ্ঠান

করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা কামনা ও মৃতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

করোনায় আক্রান্ত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহাসিন হোসেন বাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আবু শোয়েব এবেলসহ দেশের সকল করোনা আক্রান্তদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং মৃত সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারসহ দেশের সকল করোনা আক্রান্ত রোগীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা ও অন্যান্য রোগীদের সুস্থতা ও
দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম গোলাম মোস্তফা, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা কমিটির সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সহ-সম্পাদক অধ্যক্ষ হাফিজুল আল-মাহমুদ, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল হামিদ আজাদী, আলহাজ মো. রেজাউল করিম, আলহাজ মাওলানা নুর আহম্মদ, আলহাজ আনোয়ারুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, শিক্ষক আলহাজ মাওলানা তৈয়েবুর রহমান, আলহাজ মাওলানা আব্দুল করিম, মো. শহিদুল্লাহ, মাওলানা আবুল বাসার, সাইফুল ইসলাম, সাজেদা খাতুন, মেহেরুন নেছা, ক্বারী আমিনুর রহমান প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে স্বাস্থ বিধি মেনে আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২