শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের পল্লীতে হামলায় আহত-১

নড়াইলের তুলারামপুরের গ্রাম্য ডাক্তার শাহিন মোল্যার হামলায় পিতা মশিয়ার মোল্যা জখম হয়ে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাগেছে সদরের তুলারামপুর ইউনিয়নের দক্ষিন তুলারামপুর গ্রামের মশিয়ার মোল্যা (৭০)কে ডাক্তার পুত্র শাহিন মোল্যা (৩৪) মিলন মোল্য (৪০) তুহিন মোল্যা (৩৮) তিন পুত্রসন্তান ও প্রথম স্ত্রী হাজেরা বেগম মারপিট করে জখম করেছে। মশিয়ার মোল্য বর্তমানে নড়াইল সদর হাসপাতালের ১৪ নম্বর বেডে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মশিয়ার মোল্যা বলেন,গতকাল বিকালে আমি আমার ছোট স্ত্রীকে বসত ঘরে থাকা অবস্থায় আতর্কিত ভাবে আমার প্রথম স্ত্রী হাজেরা বেগম তার তিন সন্তানদের নিয়ে আমাকে বাশের লাঠি দিয়ে মারপিট শুরু করলে আমি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। এখন দেখছি আমার হাত ভেঙ্গে গেছে ব্যান্ডেজ করা।
তিনি আরো জানান দীর্ঘ্য ২০ বছর ধওে আমার প্রথম স্ত্রী হাজেরা আমাকে শারিরীক নির্যাতন করছে আমার নামের সম্পত্তি তার নিজের নামে লিখে নেওয়ার জন্য। আর এ জন্য প্রায়ই আমাকে ছেলেদের দিয়ে মারপিট করায়। আমি যে জমিতে বসবাস করি সে জমি একই গ্রামের চরপাড়ার ভবেশ চৌধূরীর সাথে এয়োজ বদল করা।
সম্প্রতি আমাদের উভয়ের জমির উপর দিয়ে রেল লাইন স্থাপন হওয়ার কাজ শুরু হয়। এই রেললাইনের টাকা আমার ডাক্তার ছেলে শাহিন মোল্যা তার নিজের নামে উত্তোলনের জন্য ভবেশ চৌধূরীর কাছ থেকে না-দাবি প্রত্যয়ন পত্র লিখে নেয়। সেটা আমি জানতে পেরে আমার শরীক ভাইদের জানিয়ে দেই। এতে বেশি ক্ষিপ্ত হয়ে ওরা সবাই মিলে গতকাল আমাকে মারপিট করেছে।
মশিয়ার মোল্যার ছোট স্ত্রী বলেন,আমার সতীন তার ছেলে ও ছেলেবউদের নিয়ে এসে আমার স্বামীকে শুধু মারপিটই করে নাই আহত স্বামীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে বা ভ্যান আনতে ও বাধা দিয়েছিল এবং আমার ঘরে থাকা ৭০ হাজার টাকা ও একটা সোনার চেইন ও সোনার কানের দুল নিয়ে গেছে। পরে খবর পেয়ে সাংবাদিকরা এসে দেখে ভ্যান এনে দিলে তারপর আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করাতে পারি। আমার স্বামীর হাত,পা ও বুকের হাড়ে মারাত্বক সমস্যা হয়েছে।
ডাক্তার শাহিন মোল্যা ও তার মা হাজেরা বেগম বলেন,মারপিট করা হয়নি শুধ ধাক্কা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কর্তব্যরত ডাক্তার বলেন,মশিয়ার মোল্যার অবস্থা আশংকা জনক। আমরা এক্সেরে ও কিছু টেষ্ট করতে দিয়েছি রিপোর্ট পেলে স্বার্বিক বিষয়ে বলতে পারবো।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন বলেন,আমরা হাসপাতাল মারফত বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠিয়ে তদন্ত করিয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত