আগস্ট, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা ও শনাক্ত কমেছে, মৃত্যু ৩২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩২ জন। এর মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৭ জন। এ নিয়ে দেশে ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৩৬৫ জন। করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এবিস্তারিত পড়ুন
মাশরাফির বাবা–মা করোনায় আক্রান্ত

নড়াইল-২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মর্তুজা স্বপন ও মা হামিদা মর্তুজার করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নড়াইলের সিভিল সার্জন মো. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। মাশরাফির মা–বাবা ছাড়াও তাঁর মামি কামরুন নাহার কুহু, ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ২০ জুন মাশরাফির করোনা প্রতিবেদন পজিটিভ আসে। তাঁর স্ত্রী সুমনা হক, শাশুড়ি হোসনে আরা, ছোট ভাই মোরসালিন, মাশরাফির স্ত্রীর বড় বোন, ভাগনির—সবাই করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পরবিস্তারিত পড়ুন
অলংকার বেচবেন, না কিনবেন

বাংলাদেশ যে বছর স্বাধীন হয় তার আগের বছর সোনার ভরি ছিল ১৫৪ টাকা। আজকে ৫০ বছর পর দামটি শুনলেই অনেকে নিজের অজান্তেই হয়তো কথাটি বলবেন, এত্ত সস্তা! আসলে সোনা সব কালেই দামি ধাতু। যেমন বর্তমানের কথাই ধরুন, সোনার ভরি ৭৭ হাজার ২১৬ টাকা। ভাবা যায়! দাম যে আর বাড়বে না, সেই চিন্তা আপাতত না করাই ভালো। দুনিয়াজুড়ে সোনার দাম আরও বাড়তে পারে, পূর্বাভাস কিন্তু এমনই। সোনার দাম কেন বাড়ছে? মানুষ কেনবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে সাংবাদিকের চাচার মৃত্যু, প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য, জয়যাত্রা টিভির বিশেষ প্রতিনিধি রাজগঞ্জের মোবারকপুর গ্রামের বাসিন্দা রাশেদ আলীর ছোট চাচা মীরআলী (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না—- রাজিউন)। গত ৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। জানা গেছে, সংসার জীবনে তিনি অবিবাহিত অবস্থায় জীবন পার করেছেন। ৮ আগস্ট সকাল ৯ টায় মোবারকপুর জামে মসজিদের সামনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার। মীর আলীর মৃত্যুতে রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলামবিস্তারিত পড়ুন
ফকিরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

ফকিরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, বেতাগা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান ফকির রেজাউলবিস্তারিত পড়ুন
নড়াইলের সুলতান সংগ্রহশালার ঘাট কবে দেখবে আলোর মুখ?

কবে আলোর মুখ দেখবে সুলতান সংগ্রহশালার ঘাট? এ প্রশ্ন সুলতান ভক্তদের। কারণ, উদ্বোধনেই থমকে আছে সংগ্রহশালার ঘাট নির্মাণের কাজ। এসএম সুলতান সংগ্রহশালার পাশে চিত্রা নদীর পাড়ে ‘ভ্রাম্যমাণ শিশুস্বর্গ’ ঘিরে এই ঘাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। তবে কাজ বেশি দুর এগোয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসএম সুলতানের ভ্রাম্যমাণ শিশুস্বর্গ তথা দ্বিতলা নৌকাটি চিত্রা নদীর পাড়ে যথাযথ ভাবে সংরক্ষণসহ পর্যটক আকর্ষণীয় করতে ২০১৮ সালের জুনে দৃষ্টিনন্দন ‘সুলতান ঘাট’ নির্মাণের কাজ শুরু হয়। কয়েকটিবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর উপযুক্ত সহযোদ্ধা ছিলেন বঙ্গমাতা : প্রধানমন্ত্রী

দেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন তাদের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ সঠিকভাবে ধারণ করেছিলেন আমার মা। দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গিয়েছেন তিনি।’ তিনি বলেন, ‘রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুকে সার্বক্ষণিক অনুপ্রেরণা জুগিয়েছেনবিস্তারিত পড়ুন
দুর্গম ৩১ দ্বীপে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উচ্চগতির ইন্টারনেট

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের ৩১টি দুর্গম দ্বীপে উচ্চগতির ইন্টারনেট সেবা নিয়ে পৌঁছে দেবে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব স্থানে নেটওয়ার্ক সম্প্রসারণ খুবই জটিল বা ফাইবার অপটিক কেবল নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, সেসব দ্বীপে যাচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট। কোম্পানির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, ৩১টি দ্বীপ বা চরের মধ্যে ইতিমধ্যে ২০টিতে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত করা হয়েছে। এ প্রকল্পের আওতায় এ বছরের মধ্যে বাকি দ্বীপগুলোতে ইন্টারনেট সেবাবিস্তারিত পড়ুন
জন্মবার্ষিকীতে ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বনানী কবরস্থানে এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত, মিলাদ ও দোয়া পড়েন নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুল মতিন খসরু, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ,বিস্তারিত পড়ুন
কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ

যশোরের কেশবপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে পৌর মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ অব্যাহত রেখেছেন। শনিবার সকালে তিনি পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি ৮ নং ওয়ার্ড এলাকায় কয়েকটি স্থানে ভোটারদের সাথে কথা বলেন। পৌরসভার ব্যাপক উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরে তিনি বাকী উন্নয়ন কর্মকান্ডকে পর্যায় ক্রমে সম্পন্ন করে কেশবপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা করার জন্য আগামী পৌরসভা নির্বাচনে ভোটারদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য রফিকুল ইসলাম পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ারবিস্তারিত পড়ুন

