শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের সুলতান সংগ্রহশালার ঘাট কবে দেখবে আলোর মুখ?

কবে আলোর মুখ দেখবে সুলতান সংগ্রহশালার ঘাট? এ প্রশ্ন সুলতান ভক্তদের। কারণ, উদ্বোধনেই থমকে আছে সংগ্রহশালার ঘাট নির্মাণের কাজ। এসএম সুলতান সংগ্রহশালার পাশে চিত্রা নদীর পাড়ে ‘ভ্রাম্যমাণ শিশুস্বর্গ’ ঘিরে এই ঘাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। তবে কাজ বেশি দুর এগোয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসএম সুলতানের ভ্রাম্যমাণ শিশুস্বর্গ তথা দ্বিতলা নৌকাটি চিত্রা নদীর পাড়ে যথাযথ ভাবে সংরক্ষণসহ পর্যটক আকর্ষণীয় করতে ২০১৮ সালের জুনে দৃষ্টিনন্দন ‘সুলতান ঘাট’ নির্মাণের কাজ শুরু হয়। কয়েকটি পিলার ঢালাইয়ের মধ্যদিয়ে নির্মাণ কাজ শুরু করা হলেও তা বেশি দুর এগোয়নি। নক্সা পরিবর্তন ও আর্থিক সমস্যায় প্রায় দু’মাস পরেই নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এ কাজের জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, পিলারের চারপাশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। রডগুলো বেরিয়ে আঁকাবাকা হয়ে গেছে। এমনকি রডগুলো এলোমেলো অবস্থায় ছড়িয়ে থাকায় দর্শনার্থীসহ স্থানীয়দের জন্য বিপদের কারণ হয়েছে। এছাড়া ঝোপঝাড়ে একাকার হয়ে আছে।

এ অব্যবস্থাপনার কারণে পর্যটকদের মনে হতে পারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এসএম সুলতানের ‘ভ্রাম্যমাণ শিশুস্বর্গ’। এমনটিই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও বর্তমানে করোনাকালে দুর-দুরান্তের পর্যটকদের তেমন একটা দেখা নেই। তবে ঈদ আনন্দে অনেকে দেখতে এসেছেন সুলতান সংগ্রহশালাসহ দ্বিতলা এই নৌকাটি।

এ ব্যাপারে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, বড় পরিসরে সুলতান সংগ্রহশালার ঘাট নির্মাণসহ ভ্রাম্যমাণ শিশুস্বর্গটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।
এ কারণে অর্থের পরিমাণও বেড়ে গেছে। ঘাটটিকে দৃষ্টিনন্দন ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রায় ২ কোটি টাকা প্রয়োজন হবে। এজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত বিভাগে যোগাযোগ করা হয়েছে। আশা করছি এই অর্থবছরেই বরাদ্দ পেয়ে যাবো। এরপর কাজ শুরু হবে।

বিভিন্ন সূত্রে জানা যায়, এসএম সুলতান তার জীবনদ্দশায় চিত্রা নদীতে শিশুদের নিয়ে ঘুরে বেড়াতেন ভ্রাম্যমাণ শিশুস্বর্গে। ৬০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের ইঞ্জিনচালিত দ্বিতলা নৌকাটি (ভ্রাম্যমাণ শিশুস্বর্গ) সুলতান তার নিজের অর্থে তৈরি করান। প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছিল। সুলতানের মৃত্যুর পর চিত্রা নদীর পাড়ে তুলে টিনের ছাউনির নিচে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় দ্বিতলা নৌকাটি। তবে যথাযথ সংরক্ষণের অভাবে নৌকাটি ধীরে ধীরে সৌন্দর্য হারিয়েছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। বার্ধক্যজনিত কারণে ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। করোনা সংকটের কারণে এ বছর জন্মদিনে (১০ আগস্ট) বর্ণাঢ্য আয়োজন থাকছে না বলে এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…