আগস্ট, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কয়েকদিনের মধ্যেই আসছে রাশিয়ার করোনা ভ্যাকসিন!

আগামী কয়েকদিনের মধ্যেই আসছে রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, করোনা থেকে মুক্তি দিতে সক্ষম তাদের তৈরি এই ভ্যাকসিন। এদিকে, এই ভ্যাকসিন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, হিউম্যান ট্রায়াল পর্ব জরুরি কিন্তু রাশিয়া তা করেনি। তৃতীয় পর্বের হিউম্যান ট্রায়ালের মধ্যে দিয়ে ভ্যাকসিন না গেলে তা ক্ষতিকর রূপ নিতে পারে। তবে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, গামালেয়া ভ্যাকসিন শর্তসাপেক্ষে আগস্টে নথিভুক্ত করা হবে।বিস্তারিত পড়ুন
২০ জন নিহত, আহত বহু
‘ভারী বৃষ্টির কারণে ভারতের কেরালায় রানওয়ে থেকে পিছলে যায় উড়োজাহাজটি’

ভারী বৃষ্টির কারণে ভারতের কালিকটের কোঝিকোড বিমানবন্দরে ১৯০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজটি অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে যায় বলে জানিয়েছেন কেরালা রাজ্যের বনমন্ত্রী কে রাজু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এমনটি জানিয়েছেন তিনি। দুর্ঘটনার বিষয়ে কেরালার বনমন্ত্রী রাজু বলেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে ধাক্কা খায়। আর এর পরই বিমানটি দু টুকরা হয়। ভারতেরবিস্তারিত পড়ুন
লকডাউন এড়াতে ধনীদের কাণ্ড!

লকডাউনের কারণে বিশ্বের অনেক দেশই বিদেশি নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু এই বিধিনিষেধকেই বৃদ্ধাঙ্গুলি দেখাতে নাগরিকত্ব কিনতে অভিনব কৌশল অবলম্বন করছেন উন্নত বিশ্বের অতি ধনীরা। লকডাউনের মধ্যেও যাতে নিজেদের পছন্দের দেশে ছুটি কাটাতে পারেন সেজন্য তারা বিনিয়োগ অভিবাসন কোটায় নাগরিকত্বের আবেদন করছেন। বড় ধরনের বিনিয়োগকারীদের সাধারণত অনেক দেশ নাগরিকত্ব দিয়ে থাকে; এই ভিসাকে ‘গোল্ডেন ভিসা’ বলা হয়। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন এই অতি ধনীরা। বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরাওবিস্তারিত পড়ুন
ট্রেন ধরায় হিরোশিমার বোমা থেকে বেঁচে গিয়েছিলেন মিচিকো

হিরোশিমায় বোমা পড়েছিল যেদিন সেদিন ভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন মিচিকো ইউশিটসুকা। হিরোশিমার সেদিনের সেই ভয়ংকর দৃশ্য প্রত্যক্ষ করা মিচিকো সারাজীবন বয়ে বেড়িয়েছেন সেই ভয়াবহ স্মৃতি। ১৯৪৫ সালের ৬ আগস্টের সেই সকালে মিচিকো ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছিলেন। সেদিনের ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি লেখেন, আমার মনে আছে, আমি ভাবছিলাম যদি পরের ট্রেনটা ধরতে পারি, তাহলেও আমি সময়মতো কাজে পৌঁছাতে পারব। কিন্তু আবার ভাবছিলাম, যদি আমি দৌড়ে স্টেশনে যেতে পারি,বিস্তারিত পড়ুন
নির্জন দ্বীপে আটকে পড়া তিন নাবিকের প্রাণ বাঁচাল তিনটি অক্ষর

বিচ্ছিন্ন, জনমানবহীন একটি দ্বীপ, আর তাতেই আটকে পড়েছিলেন তিন নাবিক। সেখান থেকে তাদের ঘরে ফেরা কোনও ভাবেই সম্ভব ছিল না। কিন্তু বালিতে বিশাল বিশাল তিনটি অক্ষর শেষ পর্যন্ত তাদের প্রাণ বাঁচিয়ে দিল। না হলে তাদের ওই নির্জন দ্বীপেই আটকে থাকতে হতো। অস্ট্রেলিয়ার উত্তরে পশ্চিম প্রশান্ত মহাসাগরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক দ্বীপ নিয়ে গঠিত মাইক্রোনেশিয়া দেশ। সেই দেশেরই তিন নাবিক বেরিয়ে ছিলেন নৌকা নিয়ে। কিন্তু নির্জন পিকেলট দ্বীপের কাছে গিয়ে তাদের নৌকার জ্বালানিবিস্তারিত পড়ুন
কেশবপুরের ডহুরী জলমহলে সরকারী ইজারা চুক্তির পূর্বেই সাবলিজ প্রদানের অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলার ডহুরী নদী ও গোধার খালের ২৩.০৫ একর সরকারী জলমহল ইজারা চুক্তির পূর্বেই সাবলিজ প্রদানের অভিযোগ পাওয়া গেছে। যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার ডহুরী নদী ও গোধার খালের ২৩.০৫ একর সরকারী জলমহল রয়েছে। উক্ত জলমহল ডিসি অফিসের মাধ্যমে ৩ বছর মেয়াদে ইজারা প্রদান করার জন্য গত মাসের ২ তারিখে আবেদনপত্র গ্রহণ করা হয়। ইজারা গ্রহণের জন্য আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি ও কাঁকবাধাল ডহুরী মৎস্যজীবিবিস্তারিত পড়ুন
তালায় সাংবাদিকদের সাথে সাস নির্বাহী পরিচালকের মতবিনিময়

সাতক্ষীরা তালায় সাস নামক এনজি পরিচালকের বিরুদ্ধে রাতের আধারে স্কুলের জমিসহনিরিহ ব্যক্তির জমি দখলের বিষয়ে সাস নির্বাহী পরিচালক শেখ ইমান আলী সাস এর প্রধান কার্যালয় হল রুমে সাংবাদিকদের সাথে শনিবার দুপুরে মতবিনিময় করেছেন। সাস নির্বাহী পরিচালক শেখ ইমান আলী মতবিনিময় জানান, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) দক্ষিণ পশ্চিম আঞ্চালের একটি ঐতিস্য বাহী প্রতিষ্ঠান। প্রাই ৩৫ বছর যাবৎ এই অঞ্চলের দরিদ্র ও সুবিদা বঞ্চিত মানুষের উন্নয়ননে দাতা গোষ্টির সহযোগিতায় উন্নয়ন মূলোক কার্যক্রম বাস্তবায়নবিস্তারিত পড়ুন
কারাভোগ শেষে ১৪ তাবলিগ সদস্যকে ফেরত পাঠালো ভারত

ভারতে আটক ২৬৫ জন বাংলাদেশি তাবলিগ জামাত সদস্যের মধ্যে ১৪ জনকে ৪০ দিন কারাভোগ শেষে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ।শুক্রবার রাত ১১টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ২৬৫ জন তাবলিগ জামাত সদস্য ভারতে যান। এসময় ভারতে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় তাদের বিরুদ্ধে করোনার সংক্রমণ ছড়ানোর অভিযোগ এনে বিভিন্ন সময় আটক করে ভারতীয় পুলিশ।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষকলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আনারুলের সুস্থ্যতা কামনা

কৃষকলীগ পৌর শাখার সাধারণ সম্পাদক ও মদিনা হার্ডওয়ার এন্ড রং ঘর এর সত্ত্বাধিকারী শাহ মোহাম্মাদ আনারুল ইসলাম কয়েক দিন যাবৎ জ্বর, সর্দি ও মাথা ব্যাথায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলী সরদার, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, প্রচার সম্পাদক রেজাউল হক,বিস্তারিত পড়ুন
ঝিকরগাছার এক ইউনিয়নে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের বামনআলী গ্রামের মীর আরিফুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগ সদস্য মেরাজ হোসেন মিঠু গত ৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ঈদুল আযহা উপলক্ষ্যে গদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান প্রায় ২শ অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল দেননি। চেয়ারম্যান স্বাক্ষরিত স্লীপ নিয়ে ২৮ জুলাই ইউনিয়ন পরিষদে চাল আনতে গেলেবিস্তারিত পড়ুন

