নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মুখে মাস্ক নেই, দিতে হলো জরিমানা ।। কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক পরিধান না করার অপরাধে ১১ ব্যক্তিকে অর্থদন্ডের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা উপজেলা সদরের চৌরাস্তা মোড়সহ বিভিন্ন বিপনি-বিতানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাস্ক পরিধান না করার অপরাধে ক্রেতা-বিক্রেতাসহ ১১ জনকে সংশ্লিষ্ট ধারায় ৭টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ২ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়।বিস্তারিত পড়ুন
ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের করোনা নেগেটিভ সনদ লাগবে

ভারত থেকে ফেরতে আসা বাংলাদেশি পাসপোর্টধারীদের করানো নেগেটিভ সনদ লাগবে। এমন নির্দেশ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় ধাপে করোনা সংক্রমন প্রতিরোধে এ ব্যবস্থা। এ নির্দেশনা আগামী এক সপ্তাহের মধ্যে যে কোন দিন কার্যকর হতে পারে বলে জানা গেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকালে এ ধরনের একটি নির্দেশনা পত্র এসেছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে। তবে এ সিদ্ধান্ত স্থল পথের পাশাপাশি রেল ও আকাশ পথেও কার্যকর হচ্ছে। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার সুজনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সপ্তমগ্রামের জয়

সাতক্ষীরার সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দেবহাটার সখিপুরকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে সাতক্ষীরার সপ্তমগ্রাম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে ঝাউডাঙ্গার হাইস্কুল মাঠে সরদার এ মজিদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রথমার্ধে সাতক্ষীরার সপ্তমগ্রাম ফুটবল একাদশের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় আলআমিন গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ৪মিনিটে সাতক্ষীরার সপ্তমগ্রাম ফুটবল একাদশের সেই ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় আলআমিন নিজের এবং দলের দ্বিতীয় গোল করে ব্যাবধান বাড়ান। নির্ধারিত সময়ে আর কোনবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরে লিগ্যাল এইড কার্যক্রমের প্রচারনা ও লিফলেট বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় সরকারের আইনগত সহায়তা প্রদান কার্যক্রম তৃনমূল মানুষকে জানানো ও আইনী সহায়তা গ্রহনের লক্ষ্যে দিনভর মাইকিং প্রচার ও আইন সহায়তা বিষয়ক তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার জয়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ প্রচারনা ও লিফলেট বিতরন করা হয়। ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার দিনব্যাপী এ মাইকিং কার্যক্রম পরিচালনা করে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন
শার্শায় স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

সারাদেশের ন্যায় বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মসুচীর অংশ হিসাবে যশোরের শার্শা উপজেলা শাখার আয়োজনে নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি পালন করছে। “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” প্রতিপাদ্যে বৃহস্পতিবার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসুচী পালন করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত। স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনবিস্তারিত পড়ুন
নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

নড়াইলের কালিয়া উপজেলার চাচড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লুৎফর মোল্যা (৬০) কে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দূর্বৃত্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নড়াইল পৌর মেয়রের জানাযায় অংশগ্রহনের জন্য বাড়ি থেকে রওনা করলে বাশগ্রাম পল্লী মঙ্গল প্রাথামিক বিদ্যালয়ের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দূর্বৃত্ত অতর্কিত হামলা করে এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইলবিস্তারিত পড়ুন
উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচন
দেবহাটায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে জাতীয় পার্টির সভা

আগামী ১০ ডিসেম্বর দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জাতীয় পার্টির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষবিস্তারিত পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের দাফন সম্পন্ন

নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাসকে (৫৫) নড়াইল পৌর এলাকার ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বুধবার দুপুর ১২টা ২০মিনিটের সময় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)। জানাযা শেষে বাংলাদেশ আওয়ালীগ কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ,নড়াইল-১ ওবিস্তারিত পড়ুন
রাত-দিন ছুটে চলা দেবহাটার ইউএনও তাছলিমা আক্তার

ক্লান্তিহীন ছুটে চলা এক নারী দেবহাটার ইউএনও তাছলিমা আক্তার। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে রক্ষাপেতে নানামুখী কর্মসুচি হাতে নেওয়া সহ তা বাস্তবায়ন করে চলেছেন ইউএনও তাছলিমা আক্তার। সাধারণ মানুষেকে সচেতন করা, বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা, বিভিন্ন হাটবাজার মনিটরিং করে ক্রেতা ও বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা জনসমাগম রোধে বিভিন্ন হাটবাজার এমনকি গ্রাম পর্যায়ে মানুষকে সচেতন করে চলেছেন তিনি। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে বিভিন্ন কর্মকান্ড ওবিস্তারিত পড়ুন
তালায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন করেছেন। বৃহস্পতিবার (২৬নভেম্বর) বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন তালা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ওই কর্মবিরতি পালন শুরু হয়। ওই সময় নিজেদের দাবি তুলে বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্মীরা। এসময় বক্তারা, স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহবিস্তারিত পড়ুন

