নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা চলবে

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলা বাতিল প্রশ্নে রুল খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। এর আগে এই মামলা বাতিল প্রশ্নেবিস্তারিত পড়ুন
বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সৌদি সরকার

সৌদি আরবে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিগত মাসগুলোর চেয়ে কিছুটা কম হলেও আবার তা বাড়তে শুরু করেছে। দেশটিতে বসবাসকারী আক্রান্তদের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌদিতে বসবাসকারী সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। কর্মকর্তারা আশা করছেন,আগামী ২০২১ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই ভ্যাকসিন দিতে পারবেন। সৌদি আরবের দৈনিক করোনাভাইরাসবিস্তারিত পড়ুন
কলারোয়া পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষকের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিবের মা ও রাজবাড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামানের দাদি মোছা. আশরাফুননেছা ইন্তেকাল করেছেন। মঙ্গলবার বাদ জোহর কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার বিকাল পৌনে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমার জানাজায় উপস্থিতবিস্তারিত পড়ুন
ভালো খেলেও হারলো গোগা
কলারোয়ার চন্দনপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা

কলারোয়ার চন্দনপুরে মুজিব বর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চন্দনপুরের নাসির উদ্দিন ফুটবল একাদশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শার্শার গোগা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। খেলার প্রথমার্ধে মুহুর্মহু আক্রমনের মধ্যে ১৩ মিনিটে চন্দনপুর নাসির উদ্দিন ফুটবল একাদশের ৯ নম্বর জার্সীধারি খেলোয়াড় এনামুল গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। বিরতীর পর দ্বিতীয়ার্ধে গোগা ফুটবল একাদশ গোলের জন্য মরিয়া হয়ে খেলেও নির্ধারিত সময়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন কৃষকলীগের

কলারোয়ায় আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেছে কৃষকলীগ। সরকারি ধান-চাল ক্রয় কমিটিতে কৃষকলীগের নেতৃত্বকে সম্পৃক্ততা রাখায় প্রধানমন্ত্রী ও খাদ্য মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ওই আনন্দ মিছিল ও পুষ্পমাল্য অর্পন করা হয়। মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন কৃষকলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের উপদেষ্টা মনোরঞ্জন সাহা, সভাপতি আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক সন্দীপ রায়, পৌর সভাপতি জি.এম আবুবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভূমিদস্যু কর্তৃক জমি রেকর্ড করার অভিযোগে মানববন্ধন

কলারোয়ায় ভূমিদস্যু কর্তৃক জাল কাগজ তৈরী করে জমি অবৈধ ভাবে রেকর্ড করে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট পশ্চিম পাড়ার ১৮জন ভুক্তভোগী কৃষক মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন করেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলার ঝাপাঘাট পশ্চিমপাড়া ইছাহক মন্ডলের পুত্র আনারুল ইসলাম ও নুরুল ইসলামের নামে অবৈধ কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে ১৭ থেকে ১৮ বিঘা সম্পদ নিজ নামে রেকর্ড করার অভিযোগে করেছেন। ভুক্তভোগীরা জানান, আমরা সর্বশান্ত হয়েবিস্তারিত পড়ুন
শ্যামনগরে মাছের আড়ত থেকে দুই বস্তা মোবাইল ফোন উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারের একটি মাছের আড়ত থেকে দুই বস্তা মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বস্তায় মোড়ানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৫৩টি মোবাইল সেট উদ্ধার করেন। গত শুক্রবার রাতে স্থানীয় এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোবাইল ফোন সেট চুরি হয়। এ ঘটনায় করা মামলার সূত্র ধরে চার আসামিকে গ্রেফতারের পর তাদের সহযোগীরা এসব মোবাইল সেট ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। চুরির ঘটনায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১০০জন হতদরিদ্র মহিলার মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ১০০জন হতদরিদ্র মহিলাদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতর করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বার) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ চেক বিতরণ করা হয়। এ সময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জোসনা আরার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য শেষে চেক বিতরন করেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শহিদুর রহমান। এ সময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বাল্যবিবাহ পরিস্থিতি, আইন ও নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে সংলাপ সভা

সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে সাতক্ষীরায় বাল্যবিবাহ পরিস্থিতি, আইন ও নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত সংলাপ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান। এসম উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান, শহর সমাজবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

কলারোয়ায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুুুুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। করোনা ভাইরাস প্রার্দুভাবের কারণে সভায় আগামি ৯ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বল্প পরিসরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়। উপজেেলা প্রশাসনের আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিনবিস্তারিত পড়ুন

