নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মিরপুরে বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরের কালসীর বি’ব্লক বস্তিতে আগুন লেগেছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের সার্চ টিম কোথাও কেউ হতাহত আছে কিনা তা দেখছে। খুব অল্প সময়ের ব্যবধানে রাজধানীর তিনটি বস্তিতে আগুনের ঘটনা ঘটল। এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, এখন আগুনের সিজন, আমরা এটাকে স্বাভাবিকভাবেইবিস্তারিত পড়ুন
পরকিয়া
আদালতে বিয়ে: কনে গেলেন বাড়ি, বর কারাগারে

কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) কক্ষে প্রবাসীর সাবেক স্ত্রী (২৪) ও এক তরুণের (২৯) বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই বিয়ের আয়োজন করা হয়। ১০ লাখ টাকা দেন মোহরে বিয়ে পড়ান কাজী মাওলানা মো. অলি উল্লাহ ভূঁইয়া। কনে বাড়িতে গেলেও বর গিয়েছেন কারাগারে। বর আইনি কার্যক্রম শেষে বুধবার (২৫ নভেম্বর) মুক্তি পেতে পারেন। এর আগে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ আপোষের শর্তে তরুণকে জামিন দেন এবংবিস্তারিত পড়ুন
২০২২ সালের মধ্যে স্মার্টকার্ড পাবেন সব ভোটার

একনেকের নতুন প্রকল্পে ২০২২ সালের মধ্যে দেশের সব ভোটারের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে এনআইডি মহাপরিচালক। এছড়া ১০ থেকে ১৭ বছর বয়সীদেরও দেয়া হবে পরিচয়পত্র। আর জন্মের পর প্রত্যেক শিশু পাবে ইউনিক আইডি। স্মাট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের তেসরা অক্টোবর। কথা ছিল দেশের ৯কোটি ভোটারের হাতে এটি পৌছে যাবে ৪০০ দিনের মধ্যেই। কিন্তু কিছুদিন পেরোতেই স্মার্টকার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রান্সের ওবারথু কোম্পানীর সাথে টানাপড়েন শুরু হয় নির্বাচনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইউপি চেয়ারম্যান ও এক স্কুলের শিক্ষকসহ ১৭জনের বিরুদ্ধে প্রতারনার মামলা

কলারোয়ায় ইউপি চেয়ারম্যান ও এক স্কুল শিক্ষকসহ ১৭জনের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। মামলার বিবরণে ও মামলার বাদী ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য রুমি খাতুন বুধবার (২৫ নভেম্বর) বিকালে জানান-ওই স্কুলের শরীর চর্চা শিক্ষক আলমগীর কবীর গত ২৫ সেপ্টেম্বর-১৯ সালে স্কুলে তার পদ থেকে পদত্যাগ করেন। এর পর তিনি ২৬ সেপ্টেম্ব-১৯ তারিখে একই স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। কিন্তু অদ্যবধি তারবিস্তারিত পড়ুন
বয়স কমবে ২৫ বছর, দাবি ইসরাইলি বিজ্ঞানীদের

বয়স বাড়বে না! শুধু তাই নয়, বয়সের গতি ঘুরে যাবে উল্টোদিকে! এমনই থেরাপি আবিষ্কারের দাবি করেছে ইসরাইলের বিজ্ঞানীরা। তাদের ওষুধ নাকি, মানুষের বয়স বাড়ার স্বাভাবিক প্রক্রিয়া মন্থর করে দিতে পারবে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব ইউনিভার্সিটি এবং শামির মেডিকেল সেন্টারের একদল বিজ্ঞানীর গবেষণার ফল এটি। তাদের আবিষ্কার মানুষের বয়সের গতি কমিয়ে দিতে পারবে। এমনকি মানুষের রক্ত কণিকায় এক ধরণের অক্সিজেন প্রক্রিয়ার মাধ্যমে তারা মানুষের বয়স প্রায় ২৫ বছরবিস্তারিত পড়ুন
গোল্ডেন মনিরের অবৈধ সম্পদের পাহাড়

২০০৯ সাল থেকে এখন পর্যন্ত গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার বিরুদ্ধে একাধিক অবৈধ সম্পদের অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে দুদক সূত্রে জানা যায়। এদিকে, এবি ব্যাংকের অফশোর ব্যাংকিংয়ের অপব্যবহার করে দুবাই ও সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে সাবেক চেয়ারম্যান ওহিদুল হকসহ ২৩ জনকে আসামি করার সুপারিশ কমিশনের টেবিলে। গত অক্টোবরের শুরুতে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এলে তা যাচাই করে অনুসন্ধানের জন্য আমলে নেয়বিস্তারিত পড়ুন
ঢাকায় নামল ‘ধ্রুবতারা’

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’ উড়োজাহাজ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ধ্রুবতারা। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা হচ্ছে ১৯টি। দেশে পৌঁছার পর ‘ধ্রুবতারা’-কে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন, পরিচালক প্রকৌশল এ্যান্ডবিস্তারিত পড়ুন
ভরিতে আড়াই হাজার টাকা কমলো স্বর্ণের দাম

প্রতি ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক স্বর্ণবাজারে নজিরবিহীন উত্থান-পতনের পরও দেশীয় স্বর্ণ বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তাবিস্তারিত পড়ুন
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক। জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনাভাইরাস মহামারীর কারণে বঙ্গভবনের দরবার হলে ছোট পরিসরে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফোর মার্ডার মামলা: নিহতের ভাই রায়হানুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের চার সদস্যকে কুপিয়ে হত্যা মামলায় তার ছোট ভাই রায়হানুল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার আমলি আদালত-১ এ মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম এ চার্জশিট দাখিল করেন। সাতক্ষীরা সিআইডির পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ‘২৮ জন সাক্ষীর সাক্ষ্য ও আদালতে ১৬৪ ধারায় রায়হানুল ইসলামের দেয়া জবানবন্দি পর্যালোচনা করে তাকে একমাত্র আসামি করে চার্জশিটবিস্তারিত পড়ুন

