শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বয়স কমবে ২৫ বছর, দাবি ইসরাইলি বিজ্ঞানীদের

বয়স বাড়বে না! শুধু তাই নয়, বয়সের গতি ঘুরে যাবে উল্টোদিকে! এমনই থেরাপি আবিষ্কারের দাবি করেছে ইসরাইলের বিজ্ঞানীরা। তাদের ওষুধ নাকি, মানুষের বয়স বাড়ার স্বাভাবিক প্রক্রিয়া মন্থর করে দিতে পারবে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব ইউনিভার্সিটি এবং শামির মেডিকেল সেন্টারের একদল বিজ্ঞানীর গবেষণার ফল এটি।

তাদের আবিষ্কার মানুষের বয়সের গতি কমিয়ে দিতে পারবে। এমনকি মানুষের রক্ত কণিকায় এক ধরণের অক্সিজেন প্রক্রিয়ার মাধ্যমে তারা মানুষের বয়স প্রায় ২৫ বছর পর্যন্ত কমিয়ে দিতে পারবেন বলেও দাবি করেছেন। বয়স কমে যাওয়ার অর্থ হল- শরীরের বেশ কিছু রোগ-ব্যাধিও কমে যেতে পারে।

গবেষণার সঙ্গে যুক্ত শাই ইফরাতি নামে এক বিজ্ঞানীকে নিয়ে দ্য জেরুজালেম পোস্ট-এ প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে তিনি বলেছেন, সেলুলর প্রক্রিয়া বয়স বাড়ার প্রক্রিয়াকে মন্থর করতে পারবে।

তিনি দাবি করেছেন, টেলোমার শর্টেনিং মেকানিজম জীববিজ্ঞানের হলি গ্রেইল (যাদুর পাত্র)। কোনো কোনো বিজ্ঞানী এটাকে বলছেন, প্যানডোরা বক্স; যা স্বাস্থ্য সমস্যার সমাধানে যুগান্তকারী।

বিজ্ঞানীরা মনে করছেন, জীবনযাপনে কিছু বদল, ব্যায়াম ও সেই সঙ্গে অক্সিজেন নির্ভর প্রক্রিয়া। এই তিনের মিশেলে বয়স বাড়ার প্রক্রিয়া মন্থর করা যেতে পারে।

শাই ইফরাতি বলেন, কিছু শারীরিক অনুশীলন এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা বয়সের গতি কমিয়ে রাখার চেষ্টা করতে পারি। কিন্তু তাতেও ধীরে ধীরে শরীরে ক্ষয়িষ্ণুতা আসবে।

তিনি বলেন, আমরা দেখাতে চাচ্ছি, দেহ ঘড়িকে আমরা আসলে পেছনের দিকে ঘুরিয়ে দিতে পারবো এবং রক্ত কনিকার উন্নয়ন ঘটাতে পারবো। এর মানে হলো, বয়স বাড়া এখন প্রতিকারযোগ্য রোগ।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ