রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোল্ডেন মনিরের অবৈধ সম্পদের পাহাড়

২০০৯ সাল থেকে এখন পর্যন্ত গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার বিরুদ্ধে একাধিক অবৈধ সম্পদের অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে দুদক সূত্রে জানা যায়। এদিকে, এবি ব্যাংকের অফশোর ব্যাংকিংয়ের অপব্যবহার করে দুবাই ও সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে সাবেক চেয়ারম্যান ওহিদুল হকসহ ২৩ জনকে আসামি করার সুপারিশ কমিশনের টেবিলে।

গত অক্টোবরের শুরুতে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এলে তা যাচাই করে অনুসন্ধানের জন্য আমলে নেয় দুদক। অনুসন্ধানে মনিরের নামে স্থাবর ও অস্থাবর মিলে প্রায় ৫০ কোটি টাকার সম্পদের প্রাথমিক প্রমাণ পায় দুদক। ২০১৬ সালের পর মনির হোসেনের স্ত্রী রওশন আক্তারে নামে অনুসন্ধানে তিন কোটি ৭৫ লাখ ৯২ হাজার ২৯৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। যার কোনো বৈধ উৎস মেলেনি। প্রাথমিক প্রমাণ পাওয়ায় সম্পদ বিবরণী নোটিশ জারির সুপারিশের প্রতিবেদন এখন কমিশনের টেবিলে।

দুদক সূত্রে জানা যায়, গোল্ডেন মনির ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত চোরাচালানী মনিরের ৬শ ১০কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।

এদিকে কমিশনের টেবিলে থাকা এবি ব্যাংকের অফশোর ব্যাংকিংয়ের অপব্যবহার করে ২৩৬ কোটি টাকা দুবাই ও সিঙ্গাপুরে পাচার প্রামাণের ভিত্তিতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ওহিদুল হকসহ ২৩ জনকে আসামি করে ৩টি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

এদিকে লক্ষীপুর দুই আসনের এমপি শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও সংরক্ষীত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুদক।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা