নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিবে সৌদি আরব

সৌদি আরবে বসবাসকারী করোনা ভাইরাসে আক্রান্ত সবাইকে ফ্রি (বিনামূল্যে) ভাইরাসটির ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্মকর্তারা আশা করছেন, ২০২১ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই ভ্যাকসিন দিতে পারবেন। সোমবার ( ২৩ নভেম্বর ) এ ঘোষণা দেয় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ারের বরাত দিয়ে আল আরাবিয়া বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌদি আরবে সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়াবিস্তারিত পড়ুন
বেনাপোল চেকপোস্টে আইজিএম এন্ট্রির উদ্বোধন

আমদানি রপ্তানি গতিশীল ও সহজীকরণ করতে মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট জিরো পয়েন্টে আইজিএম এন্টির উদ্বোধন করলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান। এসময় তার সাথে বেনাপোল কাস্টমসের অন্যান্য কর্মকর্তা সহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ পন্যবাহী গাড়ি বেনাপোল বন্দরে আমদানি হয়ে থাকে একই পথে আবার বেনাপোল থেকে ১শ’ থেকে দেড়’শ পণ্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়ে থাকে। পূর্বে ভারত থেকে আমদানিবিস্তারিত পড়ুন
মনিরামপুরে ট্রাক্টর মালিক ও চালকদের সাথে কর্ণফুলি কোম্পানির প্রতিনিধিদের মতবিনিময়

মাহিন্দ্রা প্রযুক্তির সাথে, উন্নতির পথে, এই স্লোগানকে সামনে রেখে মাহিন্দ্রা ট্রাক্টর সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কর্ণফুলি কোম্পানির প্রতিনিধিরা মনিরামপুরের রাজগঞ্জে মাহিন্দ্রা ট্রাক্টর মালিক ও চালকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালে রাজগঞ্জ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাহিন্দ্রা ট্রাক্টরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মাহিন্দ্রার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার (ইন্ডিয়া) রবিন গুপ্তা, সেলস এন্ড সার্ভিস ম্যানেজার মো. শাহরিয়ার আলম, যশোর অফিসের রিজিওনাল ম্যানেজার অমর কুমার সোম প্রমূখ।
কলারোয়ার জয়নগরে ইউপি চেয়ারম্যান বাবু’কে সম্মাননা

কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাছুদ বাবুকে সম্মাননা জানানো হয়েছে। ব্যক্তিগত সফরে ১মাস মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর ইউনিয়ন বাসীর শুভেচ্ছায় সিক্ত হন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শামছুদ্দিন আল মাছুদ বাবু সম্প্রীতি বজায় রেখে আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ‘আগামি ইউপি নির্বাচনে আমি নৌকা প্রতীক প্রত্যাশী। তবে যিনি নৌকা প্রতীক পাবেনবিস্তারিত পড়ুন
পুকুরের পানি অপরিকল্পিত নিষ্কাশন: হুমকিতে কলারোয়া গার্লস হাইস্কুলের ভবন

পার্শ্ববর্তী পুকুরের পানি অপরিকল্পিত ভাবে নিষ্কাশনের ফলে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের একাডেমিক ভবন মারাত্মক ক্ষতির সম্মুখিন হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) কলারোয়া পৌরসভায় ভারপ্রাপ্ত মেয়র বরাবর অপরিকল্পিত ভাবে পুকুরের পানি নিস্কাশন করার জন্য স্কুলের একাডেমিক ভবনের মারাত্মক ক্ষতির বিরুদ্ধে অভিযোগ প্রদান’ করেছেন স্কুলের প্রধান মো. বদরুজ্জামান। অভিযোগ পত্র সূত্রে জানা যায়, কলারোয়ার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান গার্লস পাইলট হাইস্কুলের পশ্চিম পাশের একাডেমিক ভবনটি ২০০৯ সালে নির্মিত হওয়ার পর থেকে শ্রেণীবিস্তারিত পড়ুন
করোনা প্রতিরোধে দেবহাটায় ২শত পরিবারে সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ (পিআইএইচআরএস ফেজ-২) প্রকল্পের আওতায় কোভিড-১৯ প্রতিরোধে প্রতিবন্ধী বান্ধব হাতধোয়া কর্ণার উদ্বোধন ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ডিআরআরএ’র আয়োজনে এবং সিবিএম ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সুরক্ষা সামগ্রী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকের মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাদ্রাসা শিক্ষকের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতিবেদনের প্রমানিত হওয়ার পরও কলারোয়ার কুশোডাঙ্গা ইলাহী বক্স দাখিল মাদ্রাসার শিক্ষক রফিকুলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঐ মাদ্রাসার এক বিদ্যুৎসাহী সদস্য। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কলারোয়ার কুশোডাঙ্গার মৃত আজিজ মুফতির ছেলে মো: জাহাঙ্গীর হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কুশোডাঙ্গা এলাহী বক্স দাখিল মাদরাসার বিপিএড শিক্ষক রফিকুল ইসলাম প্রাইভেট পড়ানোর নামে একাধিক ছাত্রীর সাথে কৌশলে অনৈতিক কার্যকলাপেবিস্তারিত পড়ুন
গ্রীষ্মকালীন বউ, এটাও কি সম্ভব!

বিয়ের ক্ষেত্রে দেশে দেশে বিভিন্ন রীতি-প্রথা রয়েছে। তাই বলে কেবল গ্রীষ্মকালের জন্য বিয়ে করার কথা কী কখনো শুনেছেন? শুনুন আর নাই শুনুন, এই অদ্ভুদ বিয়ের চল রয়েছে মিশরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তেমনটাই হয়েছে মিশরের রাজধানী কায়রোয়েতে। কায়রোর আশেপাশের এলাকায় মূলত দরিদ্র লোকদের বাস। যাদের চার ভাগের এক ভাগ মানুষকে দিনে দুই ডলারেরও (প্রায় ১৫০ টাকা) কম খরচে চলতে হয়। সেক্স ট্যুরিজম এই চরম দারিদ্রতার জীবনে নতুন আশা সৃষ্টি করছে। পর্যটকদের কেউবিস্তারিত পড়ুন
বিবিসি’র ১০০ নারীর তালিকায় ঠাঁই পেলেন যে দু’জন বাংলাদেশি

বিবিসি বলছে এবার একশ নারী নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টিতে হাইলাইট করেছে তা হলো যারা পরিবর্তন আনতে নেতৃত্ব দিয়েছন এবং মহামারির এই কঠিন সময়েও তাদের কাজের মাধ্যমে নিজেদের আলাদা করতে সক্ষম হয়েছেন। তালিকায় আছেন ফিনল্যান্ডের কোয়ালিশন সরকার যার প্রতিটি সদস্য নারী তার প্রধান স্যান্না ম্যারিন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস টিকা গবেষণা দলের প্রধান সারাহ গিলবার্ট। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দারিদ্র বিমোচন বিষয়ক বিশেষ সহকারী সানিয়া নিশতার, ভারতের নাগরিকত্ববিস্তারিত পড়ুন
শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থায় ভোরের চেতনা পত্রিকার আলোচনা সভা

মিডিয়া তালিকাভূক্ত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রচার ও পাঠকপ্রিয় তৈরীর লক্ষে যশোরের শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার সময় সংস্থার অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক ভোরের চেতনা পত্রিকার সহ. সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, মোহনা টেলিভিশনেরবিস্তারিত পড়ুন

