শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা প্রতিরোধে দেবহাটায় ২শত পরিবারে সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ (পিআইএইচআরএস ফেজ-২) প্রকল্পের আওতায় কোভিড-১৯ প্রতিরোধে প্রতিবন্ধী বান্ধব হাতধোয়া কর্ণার উদ্বোধন ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ডিআরআরএ’র আয়োজনে এবং সিবিএম ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সুরক্ষা সামগ্রী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকের মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আল্পনা অধিকারী, হামিদা পারভীন প্রমুখ।

একই সাথে বেলা ১১টায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ প্রতিরোধে প্রতিবন্ধী বান্ধব হাতধোয়া কর্ণার উদ্বোধন ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ফিতা কেটে উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, ডিআরআরএ’র ডেপুটি ম্যানেজার তরুণ সরদার, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, নুরুল হুদা, নারী কন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রকল্পের মুজিবর রহমান, নজিফা খাতুন, ডিআরআরএ’র সুজাতা মন্ডল, রেশমা পারভীন, আরিফুল ইসলাম, শিমুল গাইন, মোস্তফা আহম্মেদ, আছের আলী সায়েমা খাতুন উপস্থিত ছিলেন।

ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেনের পরিচালনায় নওয়াপাড়ায় ১০৫টি দুঃস্থ, অসহায় পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৫জন প্রতিবন্ধীকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

প্রতিটি পরিবারকে ৫০টি সার্জিক্যাল মাক্স, ২টি হ্যান্ড স্যানিটাইজার, ১কেজি ডিটাজেন্ট পাউডার, স্যানিটারী ন্যাপকিন এক বক্স, মেরিল সাবান ৫টি, লেক্সাস বিস্কিট ১ বক্স, ৩০লিটার বালতি একটি, মগ একটি, একটি ফিল্টার প্রদান করা হয়। একই সাথে করোনা মোকাবেলায় করণীয় বিষয়ক লিফলেট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা