রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুকুরের পানি অপরিকল্পিত নিষ্কাশন: হুমকিতে কলারোয়া গার্লস হাইস্কুলের ভবন

পার্শ্ববর্তী পুকুরের পানি অপরিকল্পিত ভাবে নিষ্কাশনের ফলে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের একাডেমিক ভবন মারাত্মক ক্ষতির সম্মুখিন হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) কলারোয়া পৌরসভায় ভারপ্রাপ্ত মেয়র বরাবর অপরিকল্পিত ভাবে পুকুরের পানি নিস্কাশন করার জন্য স্কুলের একাডেমিক ভবনের মারাত্মক ক্ষতির বিরুদ্ধে অভিযোগ প্রদান’ করেছেন স্কুলের প্রধান মো. বদরুজ্জামান।

অভিযোগ পত্র সূত্রে জানা যায়, কলারোয়ার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান গার্লস পাইলট হাইস্কুলের পশ্চিম পাশের একাডেমিক ভবনটি ২০০৯ সালে নির্মিত হওয়ার পর থেকে শ্রেণী কক্ষের কার্যক্রম, অডিটোরিয়ামের কার্য়ক্রম এবং পরীক্ষা কেন্দ্রের কক্ষ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনটির পশ্চিম পার্শ্বে অন্য মালিকাধীন পুকুরটি ভরাটের উদ্দেশ্যে অপরিকল্পিত ভাবে পুকুরের পানি নিস্কাসন করা হয়। ফলে পুকুরের পানি নেমে যাওয়ায় ভবনের ভিতরের মাটি স্থানান্তর হওয়ায় ভবনের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে ভবনটির পশ্চিম পার্শ্বে হেলে পড়েছে।

লিখিত অভিযোগে আরও জানা যায়, ভবনটি যে কোন মুহুর্তে ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে। স্কুলের মারাত্মক ক্ষতির সম্মুখিন থেকে পরিত্রান পেতে এই মুহুর্তে ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করার দাবীর সাথে সাথে প্রতিকারের আবেদন জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা