নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
করোনাকালে মন্ত্রিসভায় পরিবর্তন হচ্ছে না, দুলাল ধর্ম প্রতিমন্ত্রী: সেতুমন্ত্রী

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এ মুহূর্তে মন্ত্রিসভা পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। তিনি একজন ভালো লোক। জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, তাকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছে। আজ সন্ধ্যায় তার শপথ। আর এ মুহূর্তে মন্ত্রিসভায় কোনো পরিবর্তনেরবিস্তারিত পড়ুন
বেগম পাড়ার সাহেবদের ধরা হবে: ওবায়দুল কাদের

কানাডার বহুল আলোচিত বেগমপাড়ার সাহেবদের ধরতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদককে এ ব্যাপারে সার্বিক তদন্ত করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী কানাডার বেগম পাড়ার বিষয়টি নজরে আনার পর থেকেই সক্রিয় হয়েছে সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদককে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করার নির্দেশ দিয়েছেন। দুদকেরবিস্তারিত পড়ুন
নতুন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল

নতুন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করানো হবে। বঙ্গভবন সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে একজনের শপথ গ্রহণের ব্যাপক প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত ১৩ জুন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্মমন্ত্রণালয় মন্ত্রিশূন্য রয়েছে। ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদেবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা ছাড়া দলে কেউই অপরিহার্য নন: কাদের

আগামী ২৮ নভেম্বর বসছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সেখানে আসন্ন পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। প্রতিটি পৌরসভায় দলের একাধিক প্রার্থীর ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে দল। আওয়ামী লীগে বহু মতের মানুষ থাকতে পারে, কিন্তু দলীয় সিদ্ধান্তের ব্যাপারে সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে। এর আগে, বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারেবিস্তারিত পড়ুন
গরুর জন্য মন্ত্রণালয়, নেওয়া হবে করও

ভারতের মধ্যপ্রদেশে গরুদের নিরাপত্তার জন্য বিশেষ ‘গো মন্ত্রণালয়’ গঠিত হয়েছে। জানা গেছে, গরু মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা থাকবে আরও ছয়টি মন্ত্রণালয়ের। সেগুলো হলো পশুপালন, বন, পঞ্চায়েত, কৃষি, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, নতুন মন্ত্রণালয়ের লক্ষ্য গরু সংরক্ষণের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ ও মানুষের কল্যাণে গোসম্পদের সার্বিক ব্যবহার। গত রোববার মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি আরো বলেন, গো-রক্ষায় রাজ্যে গড়ে তোলা হবে অভয়ারণ্য বা গোশালা। এই লক্ষ্যেবিস্তারিত পড়ুন
পেয়ারা পাতার জাদুতেই মুক্তি চুল পড়ার সমস্যা!

হাল ফ্যাশনের দুনিয়ার বিউটি প্রোডাক্টের কমতি নেই। সুন্দর প্যাকেটের মোড়কে রাসায়নিক মেশানো অনেক পণ্য অত্যাধুনিক মলের চোখ ধাঁধানো তাকে সজ্জিত থাকে। সেই মোহে চড়া দামে আবার তা কিনেও নেন অনেকে। কিন্তু আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক জিনিস, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়ায়ই, পাশাপাশি চুল ও ত্বকের সৌন্দর্য রক্ষা করে। পেয়ারা। হ্যাঁ, পেয়ারার মধ্যে ভিটামিন ‘সি’ থাকার কথা কমবেশি সকলেই জানেন। পেয়ারা পাতার ব্যথা উপশমের কাহিনিও অনেকের জানা। কিন্তুবিস্তারিত পড়ুন
বাইডেনের মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন। এদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক পদস্থ কর্মকর্তা রয়েছেন। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন। নির্বাচনী প্রচারের সময় বাইডেন বলেছিলেন, তিনি ক্ষমতা হাতে পাওয়ার প্রথম দিনই আমেরিকাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেবেন। বারাক ওবামার শাসনামলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ববিস্তারিত পড়ুন
যাবজ্জীবন কি আমৃত্যু জেল, চূড়ান্ত হবে ১ ডিসেম্বর

যাবজ্জীবন কারাদণ্ড কি আমৃত্যু কারাবাস তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী ১ ডিসেম্বর। যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাবাস বলে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউর রায় হবে এদিন। এই রায়ের মাধ্যমে চূড়ান্ত হবে যে, কারও যাবজ্জীবন কারাদণ্ড হলে তাকে কত বছর জেলে থাকতে হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার রায়ের এ দিন ধার্য করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষেবিস্তারিত পড়ুন
লক্ষ্মীপুরে বিয়ের আশ্বাসে নারীকে রাতভর ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের আশ্বাসে এক নারীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ভুয়া বর ও ঘটকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভুয়া বর মো. সুমন (২৫) ও ঘটক দেওয়ান মো. ছগিরকে (৪৫) গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে থানায় মামলা করেন ভিকটিম। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পাটারিরহাট এলাকার শামসুল হকের ছেলে ঘটক মো. ছগির ও একই এলাকার ছায়েদুল হকের ছেলে মো. সুমন। জানা যায়, ঘটক পরিচয়ে বিয়ের আশ্বাস দিয়ে গত শনিবারবিস্তারিত পড়ুন
সাংবাদিক কাজলের হাইকোর্টে জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শেরে বাংলা নগর থানায় দায়ের করা মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ১৯ অক্টোবর হাইকোর্টের এই বেঞ্চ সাংবাদিক কাজলকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন । বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সাংবাদিক কাজলের পক্ষেবিস্তারিত পড়ুন

