শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা ছাড়া দলে কেউই অপরিহার্য নন: কাদের

আগামী ২৮ নভেম্বর বসছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সেখানে আসন্ন পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

প্রতিটি পৌরসভায় দলের একাধিক প্রার্থীর ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে দল। আওয়ামী লীগে বহু মতের মানুষ থাকতে পারে, কিন্তু দলীয় সিদ্ধান্তের ব্যাপারে সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে।

এর আগে, বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কঠোরতার ঘোষণা দিয়েও কাজ হয়নি, কোন কোন ক্ষেত্রে পরবর্তীতে তাদের দলে পদ পদবী দিয়ে পুরস্কৃত করা হয়েছে, সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে প্রার্থী করা হয় জনপ্রিয়তার নিরিখে, আর দলে পদ দেয়া হয় সাংগঠনিক কাঠামো চিন্তা করে৷

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিক্সন চৌধুরীকে সম্প্রতি যুবলীগে পদ দেয়া হয়েছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে আর কোন দিন বিদ্রোহ করবে না এমন প্রতিশ্রুতির পর কাউকে কাউকে পদ দেয়া হচ্ছে।

তবে বিদ্রোহীদের ব্যাপারে কঠোর হুশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল। এখানে একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউই অপিরহার্য নন। দলের মধ্যে কোন কোন্দল সহ্য করা হবে না৷

সম্প্রতি দুটি জেলায় কমিটি পরিবর্তন করা হয়েছে জানিয়ে কাদের বলের, কোন কোন্দল সহ্য করা হবে না। বিবাদপূর্ণ জেলাগুলোতে কমিটি পুনর্গঠন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী