মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

না ফেরার দেশে ‘সংবাদ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান

দৈনিক ‘সংবাদ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, খন্দকার মুনীরুজ্জামান সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। টেস্টে পজিটিভ হওয়ার পর তিনি শান্তিনগরের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৩১ অক্টোবর) শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতাবিস্তারিত পড়ুন

দ্রুতই কমছে দেশের তাপমাত্রা

শীতের হাওয়া বইছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। আবহাওয়া সবাইকে জানান দিয়ে যাচ্ছে শীত চলে এসেছে। গত তিন দিনে গড়ে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, শীত প্রায় চলেই এসেছে। এখন ধীরে ধীরে তাপমাত্রা কমবে সবখানে। মাঝে কয়দিন বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আরও দ্রুত নেমেছে। তবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে তাপমাত্রা অনেক নেমে যাবে। সেই সময় একবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারত-পাকিস্তান মিলে একটি রাষ্ট্র হতেই পারে: ভারতীয় মন্ত্রী

যদি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে মিলিয়ে একটা গোটা রাষ্ট্র বানাতে পারে, তবে সেই পদক্ষেপে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সাথে রয়েছে। এমনই মন্তব্য ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের। তিনি বলেন, বাংলাদেশ-ভারত-পাকিস্তান মিলে একটি রাষ্ট্র হতেই পারে। নবাব মালিকের এমন মন্তব্যের পিছনে রয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের একটি বক্তব্য। তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন ভারতের সাথে মিশে যাবে করাচি। মালিক বলেন, যদি বার্লিন ওয়াল গুঁড়িয়ে যেতে পারে,বিস্তারিত পড়ুন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। ল্যাবএইড হাসপাতালে চিকিৎসক অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার সকালে তার স্বাস্থ্যের সর্বশেষ পরীক্ষা নিরিক্ষা করে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়। এর আগে গত শনিবার ল্যবএইড হাসপাতালে তার হার্টে রিং পরানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সেরে উঠেছেন বলে জানিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মনোয়ারুল কাদির বিটু।বিস্তারিত পড়ুন

ক্ষমতা হস্তান্তরে নমনীয় ট্রাম্প

অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রীয় সংস্থাগুলোর এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, মন্ত্রিসভা গুছিয়ে আনছেন মার্কিন নির্বাচনে সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত মনোনীত করেছেন তিনি। প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেবেন এভ্রিল হেইন্স। মার্কিন নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে জয়ী হওয়ার পর এবার প্রশাসন গোছানোরবিস্তারিত পড়ুন

বিশ্বে করোনার তাণ্ডবে মৃত্যু ছাড়াল ১৪ লাখ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিভিন্ন দেশে ইতোমধ্যে তাণ্ডব শুরু হয়ে গেছে। এরমধ্যেই বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৯৫ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লাখের বেশি। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ ২ হাজার ২৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছেবিস্তারিত পড়ুন

শক্তি বাড়িয়ে ভারতমুখী ঘূর্ণিঝড় ‘নিভার’

ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’। বুধবার (২৫ নভেম্বর) ভারতের তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। এবারের ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ইরান। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি বর্তমানে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে ২৩ নভেম্বর থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তামিলনাড়ু এবং পুদুচেরিতে ২৪ এবং ২৫ নভেম্বর থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, রায়লসীমা এবংবিস্তারিত পড়ুন

মুখ খুললেন সানা; বললেন ‘আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে বিয়ে করেছি’

ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানানোর দেড় মাস পর গুজরাটের এক মুফতি আলেম আনাস সায়েদকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সানা খান। তবে এই বিয়ের পর থেকেই সানাকে নিয়ে নানান প্রশ্ন ভর করে ভক্তদের মনে। পারিবারিক চাপেই কী মুফতি আনাস সায়েদকে বিয়ে করেছেন সানা। নাকি অন্য কোনো বিষয় রয়েছে। সম্প্রতি তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এরপর এই অভিনেত্রী মুখ খুলেছেন; বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে বিয়ে করেছি’।বিস্তারিত পড়ুন

নোবেল খ্যাত আর্ন্তজাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত নড়াইলের সাদাতকে সংবর্ধনা

সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে নোবেল খ্যাত আর্ন্তজাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমানকে নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, জেলা আ.লীগের সভাপতি সুবাস বোস। বক্তব্য দেন জেলা শিক্ষাবিস্তারিত পড়ুন

আমিরাতে ব্যবসার শতভাগ মালিক হতে পারবেন বিনিয়োগকারীরা

এখন থেকে আমিরাতে ব্যবসার শতভাগ মালিক হতে পারবেন বিদেশিরা। বলা হচ্ছে, পৃষ্ঠপোষকতা ছাড়াই এখন বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসায়ের শতভাগ মালিক হতে পারবেন দেশটিতে। আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন আল নাহিয়ানের এক ডিক্রি জারির মাধ্যমে এ সুযোগ তৈরি হয়েছে। জানা গেছে, প্রেসিডেন্টের ডিক্রি অনুযায়ী যেসব কোম্পানি দেশটিতে নিজেদের শাখা খুলতে চায় তাদের ক্ষেত্রেও মালিকানার এই নিয়ম প্রযোজ্য হবে। বিনিয়োগ এবং প্রকল্পের ক্ষেত্রে আমিরাতকে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে আরওবিস্তারিত পড়ুন