শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমিরাতে ব্যবসার শতভাগ মালিক হতে পারবেন বিনিয়োগকারীরা

এখন থেকে আমিরাতে ব্যবসার শতভাগ মালিক হতে পারবেন বিদেশিরা। বলা হচ্ছে, পৃষ্ঠপোষকতা ছাড়াই এখন বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসায়ের শতভাগ মালিক হতে পারবেন দেশটিতে। আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন আল নাহিয়ানের এক ডিক্রি জারির মাধ্যমে এ সুযোগ তৈরি হয়েছে।

জানা গেছে, প্রেসিডেন্টের ডিক্রি অনুযায়ী যেসব কোম্পানি দেশটিতে নিজেদের শাখা খুলতে চায় তাদের ক্ষেত্রেও মালিকানার এই নিয়ম প্রযোজ্য হবে। বিনিয়োগ এবং প্রকল্পের ক্ষেত্রে আমিরাতকে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে আরও এক ধাপ অগ্রগতির কথা চিন্তা করেই আইন সংশোধনের পর এমন ডিক্রি জারি করা হয়েছে।

২০১৫ সালে প্রণীত বিদেশি মালিকানা সংক্রান্ত আইনের ৫১টি ধারা সংশোধন করে ডিক্রি জারি হয়েছে। আশা করা হচ্ছে, আইন সংস্কারের মাধ্যমে বিদেশি বিনিয়োগের জন্য আরও আকর্ষনীয় স্থান হয়ে উঠবে আমিরাত। এতে ব্যয় হ্রাস ছাড়াও দেশটিতে ব্যবসায়ে প্রতিবন্ধকতা দূর হবে।
সূত্র : খালিজ টাইমস।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের