শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিধ্বস্ত’ বার্সার প্রতিপক্ষ কিয়েভ

বিরতি শেষে আবারও শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। প্রথম দিন ডায়নামো কিয়েভের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায়।

আন্তর্জাতিক বিরতির পর, লিগ ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলো বার্সেলোনার ফুটবলাররা। ফলাফল, অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হার। চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে তাই দুশ্চিন্তায় কাতালান শিবির।
যদিও পয়েন্ট তালিকার দিকে তাকালে স্বস্তি পাবে রোনাল্ড কোম্যান। জয়রথ ছুটতে থাকায়, টেবিলের শীর্ষে আছে দলটি। এ ম্যাচের আগে সবচেয়ে বড় খবর, ইউক্রেনিয়ানদের বিপক্ষে জিতলে নক আউট পর্ব অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাদের।

তার ওপর নক আউটে সহজ প্রতিপক্ষ চাইলে, গ্রুপ চ্যাম্পিয়নের জায়গাটা ধরে রাখতে হবে কোম্যান বাহিনীকে। তাই যতই স্বস্তি থাকুক, জয় ভিন্ন কিছু ভাবতে নারাজ তিনি। তবে, শঙ্কা আছে বার্সেলোনার মূল ফুটবলারদের নিয়ে। ইনজুরি কেড়ে নিয়েছে বুসকেটস, উমতিতি এবং আনসু ফাতি, জেরার্ড পিকে এবং সার্জি রবার্তোকে। আর টানা ম্যাচ খেলার ধকল থাকায় বিশ্রামে রাখা হয়েছে লিওনেল মেসি- ডি ইয়ংকে।
এ ম্যাচে তাই আনকোড়া কিছু চেহারা দেখা যাবে বার্সেলোনা একাদশে। প্রথমবারের মতো দলে জায়গা পেতে পারেন ম্যাথিউস, লা ফুয়েন্তে কিংবা অস্কার। আর আক্রমণভাগে মেসি-ফাতির জায়গায় শুরু থেকেই দেখা যেতে পারে ব্র্যাথওয়েট, ডেম্বেলে, গ্রিজম্যান এবং ত্রিনকাওকে। সঙ্গে পেদ্রি আর কৌতিনহো তো থাকছেনই! তবে, সবচেয়ে দুশ্চিন্তা যে জায়গাটা নিয়ে সেই গোলপোষ্ট সামলানোর দায়িত্বটা বরাবরের মতোই পাবেন টের স্টেগেন।

প্রতিপক্ষ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসার আগে নিজেদের নিয়েই বিপাকে আছেন ডায়নামো কিয়েভ বস। ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না তার শিষ্যদের। তার ওপর এ আসরে মাত্র এক পয়েন্ট নিয়ে ধুঁকছে কিয়েভিয়ানরা।

অতীত দেখার ইতিহাস ঘাঁটলেও কোন সুখস্মৃতি নেই ইউক্রেনের ক্লাবটির জন্য। ২০০৯ থেকে যতবারই দেখা হয়েছে দু’দলের, জয়ে পেয়েছে বার্সেলোনাই। আর কাতালানদের বিপক্ষে শেষবার জয়ের স্মৃতি হাতড়াতে গেলে কিয়েভকে যেতে হবে ১৯৯৭ সালে।
যদিও এত কিছুর পরও জয়টাকেই একমাত্র ধ্যানজ্ঞান করেছেন মির্কেয়া লুকেস্কু।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন