নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
রাস্তা দখল রেখে ব্যবসা করায় কলারোয়ায় কয়েকজনকে জরিমানা

রাস্তা দখল রেখে ব্যবসা পরিচালনা করায় কলারোয়ার কয়েকজন দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার কলারোয়া বাজারের পশুহাট মোড়সহ কয়েকটি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন জানান, ‘কলারোয়া বাজারের বিভিন্ন যায়গায় সরকারি রাস্তা ও রাস্তার পাশের ফুটপাত অবৈধ দখল করে অনেকে দোকানপাট ও ব্যবসা পরিচালনা করছেন। ওই সব অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেসময় ৯টি মামলায় কয়েকজনবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর ফুটবল টুর্নামেন্টের সেমিতে বাগআঁচড়ার মহিষা

কলারোয়ার চন্দনপুরে মুজিব বর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছে শার্শা উপজেলার বাগআঁচড়ার মহিষা এমএফসি স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ৩য় খেলায় বেনাপোলের কাগজপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে মহিষা। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের ১১নং জার্সিধারী খেলোয়াড় ও ৯নং জার্সিধারী খেলোয়াড় ১টি করে মোট ২টি গোল করেন। বিরতীর পর দ্বিতীয়ার্ধে ৯নং জার্সিধারী খেলোয়াড় নিজের ২য় ও দলের ৩য় গোল করে শেষ পর্যন্ত বিজয়বিস্তারিত পড়ুন
আগামি ইউপি নির্বাচন
কলারোয়ার জয়নগর ইউনিয়নে আ.লীগের মতবিনিময় সভা

কলারোয়ার জয়নগর ইউনিয়নে আ.লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠন গতিশীল ও নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই সভার আয়োজন করে ইউনিয়ন আ.লীগ। সভায় বক্তরা বলেন, ‘জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ দলীয় প্রার্থীকে জয়ী এবং দলকে শক্তিশালী করতে নেতা কর্মীদের নিরলস ভাবে কাজ করে যেতে হবে। নৌকা বিজয়ী থাকলে ইউনিয়নে সেবার সুযোগ ও উন্নয়নের ধারা তরান্বিত অব্যাহত থাকবে।’ ইউনিয়ন আ.লীগেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরের হাট-বাজারে ভারতীয় কীটনাশকে সয়লাব, ব্যবহার হচ্ছে সবজিতে

যশোরের মনিরামপুরের রাজগঞ্জের হাট-বাজারে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর ভারতীয় কীটনাশকে সয়লাব হয়ে গেছে। চাষিরা এইসব ভারতীয় কীটনাশক সবজিতে ব্যবহার করছে দেদারছে। এতে হুমকির মুখে রয়েছে স্বাস্থ্যখাত। জানা গেছে, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ পার্শ্ববর্তী হাট-বাজার গুলোতে প্রায় শতাধিক খুচরা কীটনাশক বিক্রেতা রয়েছে। এরা প্রতিনিয়ত মানব দেহের জন্য ক্ষতিকর ভারতীয় কীটনাশক বিক্রি করছে। যা বাংলাদেশে বিক্রি করার কোনো অনুমোদন নেই। বিশেষ করে মানবদেহের ক্ষতিকর অত্যান্ত শক্তিশালী ভারতীয় কীটনাশক এ অঞ্চলের বাজারগুলোতে বিক্রিবিস্তারিত পড়ুন
শার্শায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শায় ১০০ বোতল ফেনসিডিলসহ আনিসুর রহমান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরের দিকে কাশিপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আনিসুর উপজেলার কাশিপুর গ্রামের খায়রুল হোসেনের ছেলে ও ডিহি ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক। ডিবি পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ডিবি পুলিশ পরিদর্শক মাসুম কাজী, এসআই চন্দ্র কান্ত গাইন, এএসআই এসএম এরশাদ হোসেনসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি)বিস্তারিত পড়ুন
কলারোয়ার যুগিখালী ইউনিয়ন যুবলীগের কমিটি, ইয়াছিন আহবায়ক

কলারোয়ার ১২নং যুগিখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ইয়াছিন আলীকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন স্বাক্ষরিত দলীয় প্যাডে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগামি ৩ মাসের জন্য ওই কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এর আগে উপজেলা যুবলীগের দলীয় প্যাডে গত ১৩ নভেম্বরবিস্তারিত পড়ুন
শ্যামনগর উপকূলে সহমর্মিতা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মানবিক সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে গাবুরার নেবুবুনিয়ার বেড়িবাঁধে আশ্রয় নেওয়া প্রায় অর্ধ শতাধিক পরিবারে শীতবস্ত্র পৌঁছে দেয়া হয়। ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর আর্থিক সহযোগিতায় এবং সহমর্মিতা ফাউন্ডেশনের বাস্তবায়নে এই শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ হাসান, মুহতারাম বিল্লাহ, মাসুম বিল্লাহ, তৌহিদুন নবী সহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা। সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগরে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

‘আমরা সকলে চোখের যত্নশীল হই, চোখ থাকিতে আমরা যেন অন্ধ না হই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদরাসা চত্বরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে ও সাইড সেভার্স এর অর্থায়নে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে কৃষ্ণনগর ইউনিয়নের সিলসিলায়ে ফুরফুরা শরীফের অনুসারী বৃন্দ। কয়েক শতাধিক ব্যক্তিদের সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবেবিস্তারিত পড়ুন
দেবহাটায় প্রতিবন্ধী উন্নয়নে ষান্মাসিক সভা

প্রতিবন্ধীদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্প ফেস-২’র আওতায় দেবহাটার নওয়াপাড়ায় জনপ্রতিনিধি ও ডিপিও সদস্যদের সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রাণালয় ও আস্ট্রেলিয়ান এইডের সহযোগীতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়ায় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ তুলে ধরে আলোচনা করেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। নওয়াপাড়া ইউনিয়নবিস্তারিত পড়ুন
দেবহাটার দেবীশহর হাইস্কুলে ব্র্যাকের অবহিতকররণ সভা

দেবহাটার দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রকল্প বাস্তবায়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিমা সিংহার সভাপতিত্বে নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ। এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্কবিস্তারিত পড়ুন

