রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার যুগিখালী ইউনিয়ন যুবলীগের কমিটি, ইয়াছিন আহবায়ক

কলারোয়ার ১২নং যুগিখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

ইয়াছিন আলীকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন স্বাক্ষরিত দলীয় প্যাডে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগামি ৩ মাসের জন্য ওই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে উপজেলা যুবলীগের দলীয় প্যাডে গত ১৩ নভেম্বর সভাপতি কাজী সাহাজাদা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক ১২নং যুগিখালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় ও সংগঠন বিরোধী কার্যক্রম করায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কলারোয়া উপজেলা যুবলীগের সিদ্ধান্ত অনুযায়ী ১২নং যুগিখালী ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো। এবং সর্বসম্মতিক্রমে খুব দ্রুত নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা