রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় প্রতিবন্ধী উন্নয়নে ষান্মাসিক সভা

প্রতিবন্ধীদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্প ফেস-২’র আওতায় দেবহাটার নওয়াপাড়ায় জনপ্রতিনিধি ও ডিপিও সদস্যদের সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রাণালয় ও আস্ট্রেলিয়ান এইডের সহযোগীতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়ায় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ তুলে ধরে আলোচনা করেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, আসমোতুল্লাহ আসমান, মনিরুজ্জামান মনি, আকবর আলী, আবুল খায়ের, আল্পনা অধিকারী, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, ডিপিও সদস্য সাবিয়া সুলতানা, আসের আলী প্রমুখ।

সভায় প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ডিআরআরএ পক্ষ থেকে ২শত পরিবারে ত্রাণ, সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। যার মধ্যে নওয়াপাড়া ইউনিয়নে ১০৫ পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন দেবহাটা গড়ার প্রত্যয়ে ধারাবাহিক কর্মসূচির অষ্টম দিনের মতো দেবহাটাবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত

অধিক ফলন, কম খরচ এবং কর্মসংস্থানের দারুণ এক বিকল্প হিসেবে সাতক্ষীরার কৃষকদেরবিস্তারিত পড়ুন

দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত
  • দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ
  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার