শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের হাট-বাজারে ভারতীয় কীটনাশকে সয়লাব, ব্যবহার হচ্ছে সবজিতে

যশোরের মনিরামপুরের রাজগঞ্জের হাট-বাজারে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর ভারতীয় কীটনাশকে সয়লাব হয়ে গেছে। চাষিরা এইসব ভারতীয় কীটনাশক সবজিতে ব্যবহার করছে দেদারছে। এতে হুমকির মুখে রয়েছে স্বাস্থ্যখাত।

জানা গেছে, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ পার্শ্ববর্তী হাট-বাজার গুলোতে প্রায় শতাধিক খুচরা কীটনাশক বিক্রেতা রয়েছে। এরা প্রতিনিয়ত মানব দেহের জন্য ক্ষতিকর ভারতীয় কীটনাশক বিক্রি করছে। যা বাংলাদেশে বিক্রি করার কোনো অনুমোদন নেই। বিশেষ করে মানবদেহের ক্ষতিকর অত্যান্ত শক্তিশালী ভারতীয় কীটনাশক এ অঞ্চলের বাজারগুলোতে বিক্রি হচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ সকল কীটনাশক ফসল এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এবং এসকল কীটনাশকের ব্যবহার সম্পর্কে এ অঞ্চলের কৃষকদের কোন অভিজ্ঞতা নেই। বিশেষ করে বাংলাদেশের ফসলের জন্য এগুলো প্রযোজ্য নয়।

পরিবেশবিদদের মতে, এ সকল ক্ষতিকর ভারতীয় কীটনাশক ব্যবহারের কারণে ব্যাঙসহ অনেক পরিবেশ বান্ধব কীটপতঙ্গ মরে যাচ্ছে। এ কারণে হুমকির মুখে পড়ছে পরিবেশ।

রাজগঞ্জ অঞ্চলের কীটনাশক ব্যবসায়ীরা কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের চোখ ফাঁকি দিয়ে দেদারছে ভারতীয় কীটনাশকের ব্যবসা করে যাচ্ছে। ফলে এ অঞ্চলের কৃষকরা এ ভারতীয় কীটনাশক সবজিতে ব্যবহার করে স্বাস্থ্যখাত মারাত্মক হুমকির মুখে ফেলছে।

রাজগঞ্জের বাসিন্দা মো. রবিউল ইসলাম বলেন, রাজগঞ্জ এলাকার চাষিরা কীটনাশক ব্যবসায়ীদের কথামতো তাদের সবজি ক্ষেতে ভারতীয় কীটনাশক হরদম ব্যবহার করছে। ফলে সবজির মাধ্যমে মানবদেহে কীটনাশক প্রবেশ করে মানুষের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে মানুষের শরীরে বিভিন্ন চর্মরোগ দেখা দেচ্ছে শুধুমাত্র ভারতীয় কীটনাশকের কারণে।

রাজগঞ্জ সচেতন সমাজের দাবি, অতি শীঘ্রই এসকল দোকানে অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক