রবিবার, জুলাই ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শার্শার নাভারনে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা

যশোরের শার্শা উপজেলার নাভারনে ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে শার্শার বসতপুর ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক নাভারন এ্যাথলেটিক ক্লাব। মঙ্গলবার (১ডিসেম্বর) বিকালে নাভারণ বুরুজবাগান হাইস্কুল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য গোল শুন্য ড্র থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে খেলার শেষ মুহুর্তে নাভারনের ১০নম্বর জার্সীধারি নাইজেরিয়ান খেলোয়াড় গোল করে দলের জয় নিশ্চিত করেন। রেফারির দায়িত্ব পালন করেন বাসেত মল্লিক। তাকে সহযোগিতা করেন বশির আহমেদ ও রাশেদুজ্জামানবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সম্মেলন

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলন মঙ্গলবার (১লা ডিসেম্বর) বিকালে কালিগঞ্জ রোকেয়া মনসুর কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আহবায়ক কমিটির সভাপতি নিরোধ কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম, কাজী আলাউদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ আরিফ বিল্লাহ,বিস্তারিত পড়ুন

তালায় প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

মঙ্গলবার (১ ডিসেম্বর) প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির তালা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। পূর্ণাঙ্গ কমিটির তালিকায় আছেন- সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সিনিয়র সহ-সভাপতি এস.এম. লিয়াকত হোসেন, সহ-সভাপতি চন্ডিদাস হাজরা, মোঃ আনোয়ার আলী, আব্দুর রাজ্জাক সরদার, মোঃ মতিয়ার রহমান,হরেন্দ্রনাথ ঘোষ,মোঃ আমজাদ হোসেন রেহেনা আক্তার,তাসলিমা আকতার,মোঃ নূরুল আমিন,সিনিয়র যুগ্ম সাঃ সম্পাদক সরকার নিহার রঞ্জন,সিনিয়রবিস্তারিত পড়ুন

ফেব্রুয়ারিতেই মিলবে করোনার টিকা

আগামী ফেব্রুয়ারি মাসেই করোনাভাইরাসের টিকা পাওয়ার আশা করছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই ভ্যাকসিন পাব বলে আশা করছি। টিকার চেয়ে বেশি জরুরি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মঙ্গলবার রাজধানীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিনের তিন কোটি ডোজ সংগ্রহের জন্য গত ৫ নভেম্বর সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সরকার চুক্তি করেছে। টিকাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব এইডস দিবস পালিত

বিশ্ব এইডস দিবস কলারোয়ায় পালিত হয়েছে। মঙ্গলবার (১ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় এইডস-এসটিডি কন্ট্রোল প্রোগ্রামের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার মহিদুল আলম, ডাক্তার গাজীবিস্তারিত পড়ুন

উন্মুক্ত স্থানে বিজয় দিবসের কোন অনুষ্ঠান করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের কারণে আসছে বিজয় দিবসে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে ইনডোর অনুষ্ঠান করতে পারবেন এবং অনুষ্ঠান করার আগে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে অনুষ্ঠানে কারা আসছেন, কারা থাকবেন ইত্যাদি।’ আজ মঙ্গলবার দুপুরে বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসাদুজ্জামান খান কামাল বলেন, বিজয় দিবসের ঘরোয়া অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সিলেটে ট্রাফিক পুলিশে যুক্ত হলো ‘বডি ওর্ন ক্যামেরা’

কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় বাড়াতে সিলেটে ট্রাফিক পুলিশে যুক্ত হলো ‘‘বডি ওর্ন ক্যামেরা’। মঙ্গলবার (১ ডিসেম্বর) ট্রাফিক পক্ষ শুরুর দিনে বিশেষ এই ক্যামেরা পেলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের ১০ সার্জন। মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে ট্রাফিক পক্ষ ২০২০ উদ্বোধন শেষে সার্জনদের গায়ে এই ক্যামেরা সংযুক্ত করেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক সিগন্যাল অমান্যকারী যানবাহন ও চালক শনাক্ত, দুর্ঘটনা, কর্মরত ট্রাফিক পুলিশের কার্যক্রমেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকার প্রতিনিধি সম্মেলন

এগিয়ে চলার প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, আমরা নিরপেক্ষ নই বরং সত্যের পক্ষে। বস্তুনিষ্ঠতার ব্যাপারে আমারা দলমত ও ব্যাক্তির উর্ধ্বে। সত্য প্রকাশে জনতার মিছিল কখনো কারও কাছে মাথানত করবে না। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে সাপ্তাহিক জনতার মিছিল’র প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা চেষ্টাবিস্তারিত পড়ুন

চীন যেভাবে নিয়ন্ত্রণে এনেছে করোনাভাইরাস

আমি যে রাষ্ট্রে বাস করি সেখানে গণতন্ত্র রয়েছে। তারপরেও ধন্যবাদের সঙ্গে বলতে চাই, চীনে আমি যে ধরণের স্বাধীনতা দেখছি, তা সবসময়ই আমার জন্য ছিল আকাক্সক্ষার। চীনের মানুষ এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। অনেক মার্কিন নাগরিক এখন বিশ্বাস করেন, চীনের মানুষ এই স্বাধীনতা পাচ্ছে তাদের কর্তৃত্বপূর্ণ শাসন ব্যবস্থার কারণে। তবে চীনের স্বাস্থ্যখাত সম্পর্কিত একজন শিক্ষাবিদ হিসেবে আমি মনে করি, আসল কারণ আরো অনেক বেশি বিস্তৃত। আমার গবেষণা বলছে, চীনের কতৃত্ববাদী নীতির কারণেই দেশটিবিস্তারিত পড়ুন

করোনায় ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৩১ জন মারা গেছেন

মহামারি করোনায় সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৩১ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৭৫ জনে।একইসময়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ২৯৩ জন। দেশে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিস্তারিত পড়ুন