শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সম্মেলন

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলন মঙ্গলবার (১লা ডিসেম্বর) বিকালে কালিগঞ্জ রোকেয়া মনসুর কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার আহবায়ক কমিটির সভাপতি নিরোধ কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম, কাজী আলাউদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ আরিফ বিল্লাহ, রোকেয়া মনসুর কলেজের ভাইস প্রিন্সিপাল শ্রীবাস চন্দ্র রায়, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সাতক্ষীরা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের আহবায়ক কমিটির সভাপতি কবিরুল ইসলাম সুজন, জেলা সদস্য সচীব মোঃ মোকলেছুর রহমান, প্রেস ক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক এস এম আহমাদ উল্লাহ বাচ্চু।

প্রধান আলোচ্যক হিসাবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী।

এসময় বক্তারা বলেন, এক দেশে দুই নীতি হতে পারে না। কারন সরকারি স্কুল -কলেজের শিক্ষকগনের ন্যায় বেতন ভাতা, পদোন্নতি ও অন্যান্য সু্যোগ সুবিধা ভোগ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।

আরও বলেন, সরকারি স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীগন নিদিষ্ট সময়ে প্রশাসনিক কর্মকর্তার পদোন্নতি পাচ্ছে কিন্তু আমাদের মত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের নেই কোন পদোন্নতি ও অন্যান্য সু্যোগ সুবিধা। তাই আমরা সরকারি স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যায় আমরাও পদোন্নতি ও অন্যান্য সু্যোগ সুবিধা পেতে চাই। আর আমরা আশা করি আমাদের এই যুক্তিক দাবি গুলো মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী ব্যস্তবায়নের সু-দৃষ্টি কামনা করছি।

সম্মেলনে উপস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সর্বসম্মতিক্রমে মোঃ ইয়াসিন আলী কে সভাপতি ও নিরোধ কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড