ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ইউনিলিভারে সাত দিনে নেই ১১২১ কোটি টাকা

নাম বদলের পর বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের শেয়ার দামে বড় উত্থান হলেও শেষ সাত কার্যদিবসে বড় পতনের সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার দাম। মাত্র সাত কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে ১১২১ কোটি টাকার ওপরে কমে গেছে। শেয়ারের এই দাম কমার কারণে সাধারণ বিনিয়োগকারীরা হারিয়েছেন ৪০ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকা। বিদেশিরা হারিয়েছেন ৪ কোটি ৩ লাখ ৭৯ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হারিয়েছেন ৬২ কোটি ১৩ লাখ ৯১ হাজার টাকা।বিস্তারিত পড়ুন
১ টাকায় সিঙ্গারা! গরিবের কথা ভেবে আমৃত্যু বিক্রি করতে চান ছলেমান চাচা

কুষ্টিয়ার পোড়াদহে মাত্র ১ টাকায় পাওয়া যাচ্ছে সিঙ্গারা। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির ভেতরে ১ টাকার সিঙ্গারা নাস্তার চাহিদা মেটাচ্ছে মহল্লার শিশু ও সকল বয়সের মানুষের। ১ টাকার সিঙ্গারা বিক্রেতা মানুষটার নাম ছলেমান হোসেন, যিনি জীবনের ৭০টি বছর অতিবাহিত করে এখন আমৃত্যু ১ টাকায় সিঙ্গারা বিক্রি করে যেতে চান। এলাকার লোকেরা তাকে চেনে ছলেমান চাচা নামেই। চিনবেনই না কেন, তিনি ৩০ বছর ধরে ১ টাকায় সিঙ্গারা বিক্রি করছেন। মুচমুচে সিঙ্গারা একটি কাঁচঘেরা বাক্সেবিস্তারিত পড়ুন
করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত ‘কোভিড রেজিলিয়েন্স র্যাংকিং’-এ তথ্য উঠে এসেছে। এছাড়া বিশ্বের মধ্যে ২০তম অবস্থানে রয়েছে দেশটি। ভারত-পাকিস্তানের ঠাঁই হয়েছে র্যাংকিংয়ের নিচের সারিতে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরবের মতো দেশগুলোর চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক আঘাত মোকাবেলায় সক্ষমতাসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে গত কয়েক মাস ধরে করোনা সহনশীল দেশের আন্তর্জাতিক র্যাংকিংবিস্তারিত পড়ুন
প্রতি ১০ জনে মাত্র ১ জন পাবে করোনার টিকা!

প্রয়োজনের চেয়ে কয়েকগুণ বেশি কোভিড নাইনটিন ভ্যাকসিন কিনতে যাচ্ছে উন্নত দেশগুলো। মজুদের বিষয়ে স্বার্থান্বেষী আচরণ করছে অনেক দেশ। ভ্যাকসিন পুরোপুরি সরবরাহ শুরুর আগেই অনিশ্চিত হয়ে পড়ছে নিম্ন ও মধ্যআয়ের দেশের মানুষের টিকা পাওয়ার বিষয়টি। এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অনুমোদন পাওয়া ফাইজার বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিন। পুরোপুরি প্রস্তুতের আগেই চলছে আগাম অর্ডার দেয়ার প্রতিযোগিতা। কে কার আগে ভ্যাকসিন মজুদ করবে এই অসুস্থ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেবিস্তারিত পড়ুন
নির্ধারিত সময়েই চলবে মেট্রোরেল, চলছে কর্মযজ্ঞ

প্রতিমাসে এক কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এমন তালে চলতে থাকলে নির্ধারিত সময়ে অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিজয় দিবসেই চলবে মেট্রোরেল। এরই মধ্যে ৫৩ ভাগের বেশি কাজ সার্বিকভাবে শেষ হয়েছে। কাজ নির্বিঘ্ন রাখতে প্রকল্প সংশ্লিষ্টদের দ্রুত ভ্যাক্সিনের আওতায় আনার কথাও জানিয়েছেন (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক। লক্ষ্য ছুঁতে হবে, তাই দিন রাত চলছে মোট্রোরেলের কাজ। উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও-ফার্মগেইট-মতিঝিল এলাকায় দৃশ্যমান প্রকল্পের অগ্রগতি। এরই মধ্যে প্রথম তিনটি স্টেশনে বসেছে রেলেরবিস্তারিত পড়ুন
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৬৮ পিস ইয়াবা, ২১ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, এক কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৫৪১ বোতল ফেনসিডিল ও ২৪ ক্যানবিস্তারিত পড়ুন
শতভাগ শেষ পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ

শতভাগ শেষ হয়েছে পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ। রোড স্ল্যাব বাকি আছে আর মাত্র ১৯টি। আগামী এক মাসের মধ্যে স্ল্যাব বানানোর কাজ পুরো শেষ হয়ে আসবে বলে আশাবাদী প্রকল্প কর্তৃপক্ষ। এর মধ্যে সেতুতে রোড স্ল্যাব বসানোর কাজ হয়েছে ৪৭ ভাগ আর রেল স্ল্যাব বসানো শেষ ৬৭ ভাগ। স্প্যানের উপর শতভাগ স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগবে আরও ৬ মাসের বেশি। সেতুর ৪১টি স্প্যানের উপরের অংশে রোড স্ল্যাব আর নিচেরবিস্তারিত পড়ুন
ইউএনও ও পিআইওর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ

যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে উপজেলা সহকারী প্রোগ্রামারকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী কর্মকর্তা প্রতিকার চাওয়ায় তাকে রক্ষায় বদলির আদেশ দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর। অথচ, বহাল তবিয়তে রয়েছেন ওই দুই কর্মকর্তা। অভিযোগ রয়েছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মানসিক নিপীড়নের পাশাপাশি হত্যার হুমকিও দেয়া হয়েছে ওই নারী কর্মকর্তাকে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই কর্মকর্তা। এদিকে, অভিযোগ দেয়ার একদিন পরইবিস্তারিত পড়ুন
দীঘিনালায় ব্রিজ ভেঙে খালে ৩ পরিবহন, যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে মালামাল বোঝাই দুইটি ট্রাক ও একটি মাহেন্দ্র খালে পড়ে গেছে। এতে দীঘিনালীর সঙ্গে রাঙ্গামাটির লংগদুর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে দীঘিনালার বোয়ালখালি খালের উপর বেইলি ব্রিজ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আটজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সকাল ৯টার পরে বোয়ালখালি বেইলি ব্রিজের উপর দুইটি কাঠবোঝাই ট্রাক ওঠে। অতিরিক্তবিস্তারিত পড়ুন
গভীর রাতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল, ৫০ হাজারে মুক্তি

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে প্রেমিকের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সালিশরত অবস্থায় পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের পোশাক শ্রমিক কিশোরীর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক হয় উপজেলার মুশল্লী ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামের আবু ব্ক্কর সিদ্দিকের ছেলে মো. বিপ্লব মিয়ার (৩২)। বিয়ের প্রলোভনে ওইবিস্তারিত পড়ুন

