শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গভীর রাতে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল, ৫০ হাজারে মুক্তি

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে প্রেমিকের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সালিশরত অবস্থায় পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের পোশাক শ্রমিক কিশোরীর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক হয় উপজেলার মুশল্লী ইউনিয়নের কিসমত রসুলপুর গ্রামের আবু ব্ক্কর সিদ্দিকের ছেলে মো. বিপ্লব মিয়ার (৩২)। বিয়ের প্রলোভনে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন বিপ্লব। গভীর রাতে ওই কিশোরীর কাছে গিয়ে এলাকাবাসীর কাছে বেশ কয়েকবার ধাওয়াও খেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতেও কিশোরীর বাড়িতে যান বিপ্লব। আগে থেকেই ওঁৎ পেতে থাকা লোকজন ঘরে প্রবেশ করে দুজনকে অনৈতিক অবস্থায় ধরে ফেলেন। পরে রাতভর বিপ্লবকে বেঁধে রেখে কয়েক দফা সালিশ বসে। পরে বিকেলে মেয়ের বাড়িতেই সালিশে সিদ্ধান্ত হয় কিশোরীর বয়স কম হওয়ায় বিয়ে না করিয়ে ৫০ হাজার টাকা অর্থ জরিমানার। এক পর্যায়ে অভিযুক্ত বিপ্লবের পরিবারের পক্ষ থেকে সালিশকারীদের হাতে ৫০ হাজার টাকা তুলে দিলে মুক্তি পান বিপ্লব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, সালিশে সিদ্ধান্তের পর শেষ মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম না। তবে মেয়েটি সালিশে বলেছে, বিপ্লব আরও বেশ কয়েকদিন তার ঘরে এসে রাত যাপন করেছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক রফিককে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
উপ-পরিদর্শক রফিক জানান, তিনি গিয়ে দেখেন স্থানীয়রা বিষয়টি ফয়সালা করেছেন। কেউ অভিযোগ করেনি। তাই পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার