শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪৭ কিলোমিটার রেলপথ যেন মৃত্যুপুরী

জয়পুরহাটের ২৮টি রেল ক্রসিংয়ের অর্ধেকই অরক্ষিত। ফলে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে জেলার ৪৭ কিলোমিটার রেলপথের প্রায় পুরোটা। এসব ক্রসিংয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শতশত যানবাহন। এতে প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা।

জয়পুরহাট জেলায় অরক্ষিত রেলক্রসিং আছে অন্তত ১৪টি। এসব ক্রসিংয়ে দায়সারা একটি সাইনবোর্ড দেয়া ছাড়া কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি রেলওয়ে প্রশাসন। ফলে গত ১৪ বছরে শুধু বড় ৩টি দুর্ঘটনাতেই প্রাণ গেছে ৬১ জনের। আর ছোট ছোট দুর্ঘটনায় মারা গেছেন আরো অর্ধশতাধিক মানুষ। এসব রেলক্রসিং নিরাপদ করতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

জেলায় রেলক্রসিংয়ে বড় দুর্ঘটনায় নিহতের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালের ১১ জুলাই বাস-ট্রেন সংঘর্ষে ৪০ জন, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ট্রাক-ট্রেন সংঘর্ষে ৯ জন, ২০২০ সালের ১৯ ডিসেম্বর বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

এক বাস ড্রাইভার জানান, এখান দিয়ে আসা-যাওয়া করি, কিন্তু কখন যে ট্রেন আসে সেটাই জানি না। তাই জীবনে ঝুঁকি নিয়ে বাস চালাতে হয়।

আর স্থানীয় একজন জানান, রেলের গেট না থাকার কারণে প্রায় সময়ই প্রাণহানির ঘটনা ঘটছে। কর্তৃপক্ষের এখন রেলের গেট তৈরি করা উচিত। তা না হলে দুর্ঘটনা আরো বাড়বে।

দুর্ঘটনা দ্রুত নিয়ন্ত্রণ করা না হলে রেলপথে যাতায়াতে আস্থা হারানোর শঙ্কা সংশ্লিষ্টদের। এ বিষয়ে জয়পুরহাট সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি তিতাস মোস্তফা জানান, রেল ভ্রমণে যেমন মানুষের আস্থা ফিরে আসছে। তেমনি রেল দুর্ঘটনায় ফলেও রেলের প্রতি মানুষের অনাস্থা তৈরি হতে পারে।

তবে রেলওয়ে বলছে, দুর্ঘটনা এড়াতে শিগগিরই ক্রসিংগুলোতে অটোমেশন পদ্ধতি চালু করা হবে।

বাংলাদেশ রেলওয়ে প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, এলজিইডি ও পৌরসভা অনেক ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করেই অবৈধভাবে রোড ক্রস করিয়ে থাকে। যার কারণে রেলের পক্ষে এগুলো মনিটরিং করা খুবই কঠিন হয়ে পড়ে। তারপরও এখন আমরা চিন্তা করছি, ম্যানুয়ালের সঙ্গে অটোমেশন পদ্ধতি যুক্ত করা যায় কি না।

রেলওয়ের তথ্য অনুযায়ী বগুড়ার সান্তাহার থেকে দিনাজপুরের বিরামপুর পর্যন্ত ৬৪ কিলোমিটার রেলপথে ১০৯টি রেলক্রসিং আছে।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা