শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ফের বইছে শৈত্যপ্রবাহ, আরও কমতে পারে তাপমাত্রা

ফের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশে।নীলফামারীর ডিমলা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।সারাদেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায়বিস্তারিত পড়ুন

সেরা ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন মুকেশ আম্বানী

সারা বিশ্বে প্রথম ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানী। ব্লুমবার্গ সূচকে বর্তমানে তিনি ১১তম অবস্থানে আছেন। ১০ম স্থানে রয়েছেন ওরাকল করপোরেশনের কর্ণধার ল্যারি এলিসন। ৯ম স্থানে রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। ব্লুমবার্গের মতে, মুকেশ আম্বানীর বর্তমান সম্পদের পরিমাণ ৬.৬৩ লাখ কোটি টাকা। কিন্তু ‘ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স’-এ বছরের প্রথম দিকে চতুর্থ স্থানে উঠে এসেছিলেন মুকেশ। সে সময় তার সম্পত্তির পরিমাণ ছিল ৬.৬২ লাখ কোটিবিস্তারিত পড়ুন

লাগামহীন করোনায় বিশ্বে আক্রান্ত ৮ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। বর্তমানে বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি। মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৫৬ হাজারেরও বেশি। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ১ লাখ ৯৬ হাজার ৪৭৮ জন এবং মৃত্যু হয়েছেবিস্তারিত পড়ুন

তালায় ১৬ দলীয় মিনিস্টার ফুটবল কাপ ফাইনালে ভোমরা চ্যাম্পিয়ন

তালার বালিয়াদহ একতা সংঘ ও মিনিস্টার পাটকেলঘাটা শো-রুম কর্তৃক ১৬ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকাল ৩টায় বালিয়াদাহ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় বীর মুক্তিযোদ্ধা নজরুল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান তালা উপজেলা পরিষদ সরদার মশিয়ার রহমান, খেলায় উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৮নং নম্বর মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

ব্রিটেন ফেরত ফরাসির দেহে মিলল নতুন ধরনের করোনা

ফ্রান্সে এবার কোভিড-এর নতুন ধরনের অস্তিত্ব মিলেছে। বিষয়টি নিশ্চিত করে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত হওয়া ব্যক্তি গেল ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফেরেন। আক্রান্ত ফরাসি নাগরিক ফ্রান্সের সেন্ট্রালে থাকেন। বর্তমানে তিনি নিজ বাসায় সেল্ফ আইসোলেশনে রয়েছেন। লন্ডন ভ্রমণের আগে তার করোনা নেগেটিভ আসে। লন্ডন থেকে ফেরার পরই তাকে পরীক্ষা করানো হলে ২১ ডিসেম্বর নতুন উপসর্গ শনাক্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা এখনো ভালো। ফ্রান্সে নতুন করেবিস্তারিত পড়ুন

বড়দিনে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গাজা উপত্যকা

বড়দিন উদযাপনের মধ্যেই সংঘাতে জড়ালো ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রুশ গণমাধ্যম আরটির তথ্য মতে, (২৫ ডিসেম্বর) শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় জঙ্গি বিমান নিয়ে ঢুকে পড়ে ইসরাইলি বাহিনী। এসময় হামাসের কয়েকটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেয়ার দাবি করে তারা। ইসরাইলের প্রতিরক্ষা দফতরের দাবি, বিশ্বব্যাপী বড়দিনের উৎসব চলাকালে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলুনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে হামাস। কিন্তু ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম হয়। জবাবে গাজা উপত্যাকায় হামাসেরবিস্তারিত পড়ুন

সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি আবু সাঈদ আহম্মদ আর নেই

সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবু সাঈদ আহম্মদ মারা গেছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার জোহরের নামাজের পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সাবেক বিচারপতি আবু সাঈদ আহম্মদ ১৯৮৪-৮৫ সেশনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন। এরপর ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্টবিস্তারিত পড়ুন

চলে গেলেন সাবেক পেসার-ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান

চলে গেলেন ইংল্যান্ডের সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান। বড়দিনের উৎসবের মাঝেই শুক্রবার (২৫ ডিসেম্বর) ৭৫ বছর বয়সে মারা যান সাবেক এই ক্রিকেটার। ইংল্যান্ডের হয়ে খেলা জ্যাকম্যান জন্ম নিয়েছিলেন ভারতের শিমলায়। ইংলিশদের হয়ে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। মাঠের পারফরমেন্স আশানুরূপ না হলেও ধারাভাষ্যে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন মাত্র ৪টি। তাতে রানসংখ্যা ৪২। এছাড়া ওয়ানডে ম্যাচ খেলেছেন ১৫টি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক প্রথম শ্রেণিরবিস্তারিত পড়ুন

খাগড়াছড়ির দীঘিনালায় ব্রিজ ভেঙে খালে ৩ পরিবহন, যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে মালামাল বোঝাই দুইটি ট্রাক ও একটি মাহেন্দ্র খালে পড়ে গেছে। এতে দীঘিনালীর সঙ্গে রাঙ্গামাটির লংগদুর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে দীঘিনালার বোয়ালখালি খালের উপর বেইলি ব্রিজ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আটজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সকাল ৯টার পরে বোয়ালখালি বেইলি ব্রিজের উপর দুইটি কাঠবোঝাই ট্রাক ওঠে। অতিরিক্তবিস্তারিত পড়ুন

বছরের সেরা ওয়ানডে ব্যাটসম্যান লিটন দাস

করোনা মহামারিতে ২০২০ সালে ক্রিকেটের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হয়নি। সারা বছর আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ৪৪ টি। এর মধ্যে ৪২ টি ম্যাচে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। বাদবাকি দুইটি ম্যাচের একটি ম্যাচে টাই হয়েছে, পরিত্যাক্ত হয়েছে অন্যটি। ওয়ানডে ক্রিকেটের এমন সময়ে একটা বিষয় নিশ্চিত। ২০২০ সালে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়েছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার লিটন দাস। এ বছর লিটন দাস এক ইনিংসে করেছেন ১৭৬ রান। যা বর্ষসেরার তালিকায় সবারবিস্তারিত পড়ুন