রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রিটেন ফেরত ফরাসির দেহে মিলল নতুন ধরনের করোনা

ফ্রান্সে এবার কোভিড-এর নতুন ধরনের অস্তিত্ব মিলেছে। বিষয়টি নিশ্চিত করে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত হওয়া ব্যক্তি গেল ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফেরেন। আক্রান্ত ফরাসি নাগরিক ফ্রান্সের সেন্ট্রালে থাকেন।

বর্তমানে তিনি নিজ বাসায় সেল্ফ আইসোলেশনে রয়েছেন। লন্ডন ভ্রমণের আগে তার করোনা নেগেটিভ আসে। লন্ডন থেকে ফেরার পরই তাকে পরীক্ষা করানো হলে ২১ ডিসেম্বর নতুন উপসর্গ শনাক্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা এখনো ভালো।

ফ্রান্সে নতুন করে প্রতিদিন বহু মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় পানশালা, রেস্টুরেন্ট, সিনোমা হলসহ সংক্রমণের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে ম্যাক্রোঁ সরকার। বিভিন্ন স্থানে জারি রয়েছে কারফিউ। বড়দিনে তা তুলে নেয়া হলেও নববর্ষে বহাল থাকবে বলে জানা গেছে।

সম্প্রতি ইংল্যান্ডে প্রথম করোনার নতুন ধরন বা স্ট্রেইন শনাক্ত হওয়ার পর জার্মানি, থাইল্যান্ডসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এর আলামত পাওয়া গেছে। এদিকে শুক্রবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে ফেরা জাপান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া এবং নেদাল্যান্ডস-এর নাগরিকদের মধ্যেও একই ধরনের নমুনা পাওয়া গেছে।

যুক্তরাজ্যে নতুন করে যে করোনা ছড়াচ্ছে এতে স্পাইক প্রোটিনের জেনেটিক রূপান্তর হচ্ছে, ফলে ভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়ছে ৭০ শতাংশ দ্রুত গতিতে। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুনভাবে ছড়ানো করোনার মধ্যে ১৭ টি নমুনার মিউটেশন পাওয়া গেছে যা ভাইরাসের আকারসহ আরো কিছু পরিবর্তন করেছে। নতুন স্ট্রেইনে জ্বর, শুকনো কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়া ছাড়াও আরও বেশ কিছু লক্ষণ যুক্ত হয়েছে। এতে ক্লান্তি, ক্ষুধামন্দা, মাথা ব্যথা, ডায়রিয়া, মানসিক বিভ্রান্তি, পেশী ব্যথা, স্কিনে র‌্যাশসহ ইত্যাদি লক্ষণ দেখা যাচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের অধিকাংশ দেশ যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের যোগাযোগ আপাতত বন্ধ রেখে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরাও এ নিয়ে বিস্তর গবেষণা শুরু করেছেন।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা