ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগের পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের ১১টি ইউনিয়ন কমিটি ঘোষণা নিয়ে সভাপতি ও সেক্রেটারির মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি নিয়ে দেশ টিভি, এনটিভি, জিটিভি যে সংবাদ পরিবেশন করেছে তা বিভ্রান্তিমূলক। এ কমিটির কোন বৈধতা নেই। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় মারপিট, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করায় সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত ডাক্তার গোলাম রসুলের ছেলে আমিরুল ইসলাম নিজেদের অপরাধ ঢাকতে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যে মানববন্ধন করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত রওশন আলীর ছেলে মোঃ তৌহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মোঃ আমিরুল ইসলাম, একই গ্রামের মোঃ ওয়াজেদবিস্তারিত পড়ুন
কেশবপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত, সরিষা ক্ষেত পরিদর্শন

যশোরের কেশবপুর উপজেলার শাহাপুরে সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সৌমিত্র সরকার, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরানবিস্তারিত পড়ুন
ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরকারি গাছ কাটার অভিযোগ

ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চারটি মেহগনি গাছ কাটা হয়েছে। ডাল কাটার অজুহাতে ওই গাছগুলো কাটা হয়েছে। ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সএকসময় ছিল সবুজে ঘেরা।ছিলো রাস্তার দুপাশে সারিসারি গাছ। বিভিন্ন অজুহাতে মাঝেমধ্যে এখানে গাছ কাটা হয় বলে জানা গেছে। তারই ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ৪ টি মেহগনি গাছ কাটা হচ্ছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ঐ তথ্যের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে ফকিরহাট স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দারের কাছে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরকারি গাছবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

করোনা সন্দেহে তথা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে সাইদুল হক (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে তিনি মারা যান। সাইদুল হক সাতক্ষীরা সদর থানার পলাশপোল এলাকার মৃত কাজী হারুন অর রশিদের পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইদুল হক গত ১০ ডিসেম্বর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিস্তারিত পড়ুন
রোহিঙ্গা প্রত্যাবর্তন নিশ্চিতে তুরস্কের সম্পৃক্ততা প্রত্যাশা

জোরপূর্বক বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিতে তুরস্কের সম্পৃক্ততা আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ ডিসেম্বর) সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাতে রোহিঙ্গা ইস্যুতে আলোচনাকালে প্রধানমন্ত্রী জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরও বেশি তার্কিশবিস্তারিত পড়ুন
২৩ ডিসেম্বর পর্যন্ত
কলারোয়া পৌর নির্বাচন: মেয়রে ৫, কাউন্সিলরে ৩৬, মহিলায় ১৩জনের মনোনয়ন সংগ্রহ

আসছে নতুন বছরের ৩০জানুয়ারী কলারোয়া পৌরসভার ৩য় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের দৌড়ঝাপে মুখোরিত পৌরসভা এলাকা। এরই মাঝে প্রার্থী ও তাদের সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহের কাজে ব্যস্ত। উপজেলা নির্বাচন অফিস থেকে ইতোমধ্যে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর তথা মহিলা কাউন্সিলর পদের জন্য নির্বাচনে আগ্রহী প্রার্থীরা তাদের মনোনয়ন সংগ্রহ করছেন। প্রার্থীদের মধ্যে অনেক নতুন ও নবীন মুখ দেখা যাচ্ছে। নানান কারণে নির্বাচনের হিসাব-নিকাষও জটিল হচ্ছে। বুধবার (২৩ ডিসেম্বর)বিস্তারিত পড়ুন
কলারোয়ার ধানদিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেঁটে উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া বাজার সংলগ্ন ধানদিয়া কমিউনিটি ক্লিনিক ও বেলা ২টার দিকে ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়াত। সম্প্রতি ওই দু’টি কমিউনিটি ক্লিনিকের (সিসি) নতুন ভবন নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জনবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী উজ্জ্বল ও সন্ধ্যা রাণির মনোনয়ন সংগ্রহ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র শরিফুজ্জামান উজ্জ্বল কলারোয়া পৌরসভা নির্বাচনে নতুন মুখের প্রার্থী হিসাবে ঝিকরা ৪নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি আওয়ামীলীগের অন্যতম উদীয়মান কর্মী। বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। সেসময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিমুল, উপজেলার কয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডালিম হোসেন, আতিক মুহিব প্রমুখ। এদিকে,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তালায়
কাছে গাঁজা, তিন মাসের সাজা

সাতক্ষীরায় তালায় গাঁজা পাওয়া অপরাধে হাশেম আলী সরদার (৫২) নামে একজনকে তিন মাসের বিনাশ্রম সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। হাশেম আলী সরদার যশোর কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামে মৃত আসমতুল্লাহ সরদারের ছেলে। এলাকাবাসী জানায়, তালা উপজেলার জেঠুয়া এলাকার থেকে গাঁজা সহ আটক করে পুলিশ। পরে বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালাবিস্তারিত পড়ুন

