মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগের পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের ১১টি ইউনিয়ন কমিটি ঘোষণা নিয়ে সভাপতি ও সেক্রেটারির মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি নিয়ে দেশ টিভি, এনটিভি, জিটিভি যে সংবাদ পরিবেশন করেছে তা বিভ্রান্তিমূলক। এ কমিটির কোন বৈধতা নেই। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মাতুব্বর তার নিজ বাসভবনে একই দিন বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মঠবাড়িয়া উপজেলায় সদ্য প্রকাশিত ইউনিয়ন কমিটি বৈধ এবং বিধি মোতাবেক গঠিত হয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় দেশ টিভি, এনটিভি সহ একাধিক ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। একটি দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ইউনিয়ন পর্যায়ের কমিটিকে অবৈধ বলার এখতিয়ার একমাত্র দলীয় সভানেত্রীর আছে।
তিনি আরো বলেন- বৈশ্বিক মহামারী করোনা সংকটের কারণে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন যথা সময়ে না হওয়ায় উক্ত কমিটির অগ্রগামী কপি জেলা কমিটির কার্যালয়ে পৌঁছাতে বিলম্ব হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য যে সংবাদ সম্মেলন করেছে তা উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কিছুই নয়।

প্রসঙ্গত, আগামী ৩১ ডিসেম্বর মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এ সম্মেলনকে কেন্দ্র করেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে।উপজেলা আওয়ামীলীগ সভাপতির বিভ্রান্তিমূলক সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অনেকটা হতাশ হয়ে পড়েছে বলেও ব্যক্ত করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক