ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আগামী সপ্তাহে অক্সফোর্ডের টিকার অনুমোদন দিতে পারে ভারত

আগামী সপ্তাহেই অক্সফোর্ডের করোনাভাইরাসের টিকার অনুমোদন দিতে পারে ভারত। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য প্রায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে দেশটি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার ভারতে প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটের কাছে অতিরিক্ত কিছু তথ্য চাওয়া হয়েছিল। সেই তথ্য জমা দিয়েছে সংস্থা। তাতে দেশটির সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) প্রাথমিক ভাবে সন্তুষ্ট। আর তাতেই এই টিকা নিয়ে আশা বাড়ছে ভারতবাসীর। সে ক্ষেত্রে অক্সফোর্ডের এই টিকায় সবুজ সঙ্কেত দিলে ভারতই হবে প্রথম দেশ। কারণ ব্রিটেনেরবিস্তারিত পড়ুন
বন্দিদের খুন করে জৈব সার তৈরি করছেন কিম জং উন!

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের অমানবিক মানসিকতার কথা সারা বিশ্ব জানে। সম্প্রতি তার আরেক কুকীর্তির কথা প্রকাশ্যে আনলো আমেরিকান সংস্থা ‘কমিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া’। উপগ্রহ চিত্র থেকে পাওয়া ছবি দেখিয়ে অভিযোগের সত্যতা প্রমাণেরও চেষ্টা করেছে ওয়াশিংটনে অবস্থিত ওই মানবাধিকার সংস্থাটি। যদিও এই ধরনের অভিযোগের কথা মানতে নারাজ উত্তর কোরিয়া। সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান। তাদের পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টেবিস্তারিত পড়ুন
দাবানল থেকে ছড়াতে পারে ভয়ংকর রোগ

জলবায়ু পরিবর্তন আর পরিবেশ বিপর্যয়ের কারণে বছরের পর বছর ধরে দাবানলে পুড়ছে বনভূমি। মরছে বন্যপ্রাণি। হেক্টরের পর হেক্টর বনভূমিতে আগুন লাগায় ধোঁয়া তৈরি হচ্ছে। আগে ধারণা ছিল, এ ধোঁয়া থেকে মানুষের কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু সম্প্রতি গবেষণা বলছে, দাবানলেই ছড়াতে পারে ভয়াবহ সংক্রামক সব রোগ। দাবানল থেকে ছড়াতে পারে ভয়ংকর সংক্রামক ব্যাধি। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, অগ্নিনির্বাপণ কর্মীরা সবচেয়ে বেশি সংক্রমণেরবিস্তারিত পড়ুন
দেশে লকডাউন নিয়ে সরকারের অবস্থান জানালেন মন্ত্রী

বিশ্বে চলমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধের আলোচনা চলছে। প্রয়োজন হলে ফ্লাইট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। দেশে আপাতত লকডাউনের কোন পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, আমাদের পর্যাপ্ত বেড রয়েছে। যদি দরকারবিস্তারিত পড়ুন
অ্যান্টার্কটিকাতে প্রথমবারের মতো ৩৬ জনের করোনা শনাক্ত

করোনার ভয়াল থাবা থেকে বাদ গেলো না বরফঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকাও। গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে ভাইরাসটি শনাক্তের এক বছরের মাথায় প্রথমবারের মতো অ্যান্টার্কটিকায় এর অস্তিত্ব পাওয়া গেলো। চলতি সপ্তাহে দুজন অসুস্থ হওয়ার পর করোনা পরীক্ষার পর ভাইরাসটি ধরা পড়ে। কর্তৃপক্ষ জানায়, এরইমধ্যে অ্যান্টার্কটিকায় অবস্থানরত চিলির বিভিন্ন রিসার্চ স্টেশনের অন্তত ৩৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২৬ জন চিলির সেনা সদস্য। বাকি ১০ জন সাধারণ কর্মী। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্তদের। একবিস্তারিত পড়ুন
আবারো লকডাউন ভুটান

চলমান মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে ভুটানে। বুধবার (২৩ ডিসেম্বর) থেকে আগামী সাত দিন এই লকডাউন কার্যকর থাকবে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দেশটির সরকার এই লকডাউনের ঘোষণা দেয়। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে দেশটি জানিয়েছে, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটি জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকেরদের চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয়বিস্তারিত পড়ুন
সড়কে তরকারির আবর্জনা, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

কুমিল্লার নিমসার দেশের অন্যতম বৃহৎ কাঁচাবাজার হিসেবে প্রসিদ্ধ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশজুড়ে বিশাল এলাকাজুড়ে বাজারটির অবস্থান। ব্যস্ততম এই বাজারটিতে ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় প্রতিদিনই বাজারের তরকারির উচ্ছিষ্ট অংশ মহাসড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে। এগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে পথচারীসহ বাজারে আসা ব্যবসায়ীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সরেজমিন ঘুরে পাওয়া তথ্যে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় বিগত ১৯ শতকের ৮০’র দশকের শুরুতে বাজারটি চালু হয়।বিস্তারিত পড়ুন
২৩ ডিসেম্বর: যবিপ্রবির ল্যাবে নতুন কোভিড-১৯ পজিটিভ ৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় ৭১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের কোভিড-১৯ পজিটিভ এবং ৬৬ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। যবিপ্রবি জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড.শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেন। ২৩ ডিসেম্বর ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের,নড়াইলের ৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।মাগুরার ২৪ জনের নমুনাবিস্তারিত পড়ুন
মহাসড়কে ডাকাতি, হত্যার পর চালকের লাশ ফেলল ব্রিজের নিচে

টাঙ্গাইলের মির্জাপুরে মালবাহী ট্রাকে ডাকাতির পর চালককে হত্যা করে ব্রিজের নিচে মরদেহ ফেলে যায় ডাকাতরা। এ সময় ট্রাকের হেলপার আহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী বাইপাস ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম মজিবুর রহমান (৫৫)। তিনি ঢাকা জেলার সাভার থানার বলিয়ারপুর গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে। আহত ট্রাক হেলপার হাসান জানান, দিনাজপুর থেকে পাথরভর্তি ট্রাক নিয়ে সাভারের বারবারিয়া যাচ্ছিল। ট্রাকটি মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী বাইপাস ব্রিজেবিস্তারিত পড়ুন
রংপুরের শ্যামপুরে অর্ধদিবস হরতাল

চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রংপুরের শ্যামপুর বন্দর এলাকায় অর্ধদিবস হরতাল চলেছে। বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ হরতাল চলে। এদিকে সকাল সাড়ে ৬টার দিকে শ্যামপুর চিনিকলের প্রবেশপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন আখচাষিরা। এ সময় চিনি মিল বিক্রয়ের প্রতিবাদে ‘আখচাষি শ্রমিক-কর্মচারী এক হও’, ‘আখ কাটতে দেব না’ স্লোগান দেন শ্রমিকরা। এদিকে একই দাবিতে শ্যামপুর চিনিকলের সামনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। দাবিবিস্তারিত পড়ুন

