ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আইনজীবীদের বিক্ষোভের মুখে দুই দিনের ছুটিতে বিচারক

ঢাকা আইনজীবী সমিতির এক সদস্যকে দুই ঘণ্টা লক-আপে রাখায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূরের অপসারণের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা। তাদের বিক্ষোভের মুখে বিচারক আসাদুজ্জামান নূরকে দু’দিনের ছুটিতে পাঠানো হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর হাকিম আদালতের গেটের সামনে আইনজীবীরা তার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াতের আশ্বাসে মূলফটক ছেড়ে দেন আইনজীবীরা। আইনজীবীদের দাবি,বিস্তারিত পড়ুন
ইভিএম একটি জালিয়াতি পদ্ধতি : রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ইভিএম পদ্ধতি একটি জালিয়াতি পদ্ধতি। দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে হ্যাক করার সুযোগ থাকে। সরকার সুষ্ঠু নির্বাচন দেয় না। সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতন্ত্রের মৌলিক উপাদান ভোট, নির্বাচন, নির্বাচন কমিশন সব ধ্বংস করেছে।’ ২৩ডিসেম্বর বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে এসে রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘মাইনাস টু ফরমুলার সাথে ওবায়দুল কাদেরও বিচ্যুৎবিস্তারিত পড়ুন
ঢাকার প্রবেশমূখগুলোতে হচ্ছে চার আন্তঃজেলা বাস টার্মিনাল

আন্তঃজেলা বাস টার্মিনাল হিসেবে ঢাকা মহানগরীর শহরতলির চারটি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। স্থানগুলো হচ্ছে বিরুলিয়ার বাটুলিয়া, সাভারের হেমায়েতপুর, কামরাঙ্গীরচরের তেঘরিয়া ও কাঁচপুর। বাস রুট রেশনালাইজেশন কমিটির নিকট কারিগরি কমিটি কর্তৃক আন্তঃজেলা বাস টার্মিনাল ও ডিপোর জন্য প্রস্তাবিত দশটি স্থানের মধ্যে এই চারটি স্থান নির্ধারণ করা হয়েছে। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সকাল সাড়েবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা প্রত্যাবর্তনে তুরস্কের সম্পৃক্ততা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে তুরস্কের সম্পৃক্ততার আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাতে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রী জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরো বেশি তার্কিশ বিনিয়োগ আহ্বানবিস্তারিত পড়ুন
ফেব্রুয়ারি থেকে কক্সবাজার বিমানবন্দর হতে ২৪ ঘন্টা ফ্লাইট

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, দেশের সকল বিমানবন্দর হতে দিন-রাত ২৪ ঘন্টা ফ্লাইটপরিচালনার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনা অনুসারে দেশের সব বিমানবন্দর হতে ২৪ ঘন্টা ফ্লাইট অপারেট করার জন্য কাজ চলছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে কক্সবাজার বিমানবন্দর হতে রাত-দিন ২৪ ঘন্টা ফ্লাইট অপারেট করা হবে। এরপর ক্রমান্বয়ে দেশের অন্যসব বিমানবন্দর হতেও এই কার্যক্রম পরিচালিত হবে। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বর্ধিতাংশ, জাতিরবিস্তারিত পড়ুন
আ.লীগ কার্যালয়ে ভারতের হাইকমিশনার, ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন। বুধবার বেলা ১১টার দিকে তিনি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে স্বাগত জানান। পরে দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। ভারতের নতুন এ হাইকমিশনার বাংলাদেশে আসার পর ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দেড়বিস্তারিত পড়ুন
জামিন পেলেন সেই দুই শিশুর মা

নানীর করা মামলায় অবশেষে জামিন পেলেন বিচারপ্রার্থী দুই শিশুর মা ওয়াসিমা খাতুন। তবে বাবা মো. তোফায়েলকে জামিন দেওয়া হয় নি। পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে তিন বছরের টুম্পা মা-বাবাকে কারাগার থেকে বাড়ি নিয়ে যেতে প্রতিবেশীর হাত ধরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) পা রাখে আদালতে। কান্নাকাটি করে আদালতের বারান্দায়। বিষয়টি গণামাধ্যমে প্রচারের একদিন পর দুই শিশুর মাকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমবিস্তারিত পড়ুন
শীতে কেন বেশি ঘুম পায়?

শীতে অনেকেই শারীরিক ও মানসিকভাবে ক্লান্তি অনুভব করেন। এ সময়টার সঙ্গে ক্লান্তি ও ঘুম ঘুম ভাব যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ঘুম ঘুম ভাবের জন্য কাজকর্মেরও কিছুটা ব্যাঘাত ঘটে। বিশেষজ্ঞদের মতে, ঋতুভেদের সঙ্গে সঙ্গে শরীর ও মনে কিছু পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তবে শীতের সময় এই বিষয়গুলো অনেক মানুষের ক্ষেত্রেই কিছুটা বেড়ে যায়। শীতের সময় ঘুম কেন বেড়ে যায় এবং তার সমাধান কীভাবে করা যেতে পার সে সম্বন্ধে বিশেষজ্ঞদের মতামতের দিকে একবারবিস্তারিত পড়ুন
আগামি সপ্তাহে বাড়তে পারে শীতের তীব্রতা

পৌষের শুরুতেই জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। দেশজুড়ে চলছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। গত দুই দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। এতে আবারো নতুন করে দেশের কিছু এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে। এছাড়া আগামি শুক্র বা শনিবার থেকে আবারো সারাদেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গত দুই দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার কমে গেছে। আগামি দুদিনে আরো কমতে পারে। একইসঙ্গে শৈত্যপ্রবাহেরবিস্তারিত পড়ুন
ঢাকা-লন্ডন ফ্লাইট নিয়ে নতুন নির্দেশনার পর সিদ্ধান্ত

সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি উল্লেখ করে সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানিয়েছেন নতুন কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যে ফ্লাইট পরিচালনা বন্ধ হচ্ছে না। নতুন নির্দেশনা পেলে সে অনুযায়ী সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ বহির্গমন লাউঞ্জ ও সৈয়দপুর বিমানবন্দরের আগমনী হলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। করোনার দ্বিতীয়বিস্তারিত পড়ুন

