বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইভিএম একটি জালিয়াতি পদ্ধতি : রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ইভিএম পদ্ধতি একটি জালিয়াতি পদ্ধতি। দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে হ্যাক করার সুযোগ থাকে। সরকার সুষ্ঠু নির্বাচন দেয় না। সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতন্ত্রের মৌলিক উপাদান ভোট, নির্বাচন, নির্বাচন কমিশন সব ধ্বংস করেছে।’

২৩ডিসেম্বর বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে এসে রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মাইনাস টু ফরমুলার সাথে ওবায়দুল কাদেরও বিচ্যুৎ ছিলেন না। তার মনের পীড়া নিবৃত্ত করার জন্য তিনি বিএনপি’র উপর অভিযোগ দিচ্ছেন। সরকারে যারা দলীয় প্রার্থী থাকে তাদের নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে নানা ধরণের সুযোগ সুবিধা প্রশাসন থেকে দেওয়া হয়।’

ইভিএম পদ্ধতির নেতিবাচক দিক নিয়ে রিজভী বলেন, ‘সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এতবড় নির্বাচন হয়ে গেল সেখানেও কিন্তু ইভিএম মেশিনের প্রচলন সেখানে হয়নি। অন্যান্য দেশে যারা চালু করেছিল তারাও বন্ধ করেছে এবং জার্মানে কোর্টে এ ব্যাপারে একটি মামলা আছে।’

সম্প্রতি মুক্তিযোদ্ধা নিয়ে ওবায়দুল কাদের’র মন্তব্যের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপি’র মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে দ্বন্দ্ব চলছে। মুক্তিযোদ্ধাদের শোকজ করা হয়েছে। এসমস্ত কথাবার্তা তিনি বলেছেন। আমার কথা ওবায়দুল কাদের সাহেব আপনারা ৭২-৭৫ সালে ক্ষমতায় ছিলেন। সিরাজ শিকদার কি রাজাকার ছিল। আপনাদের ক্ষমতায় থাকার সময় মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করেছেন আপনারা। আপনারা জাসদ সর্বহারা পার্টির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন। মুক্তিযোদ্ধা হত্যা শুরুই করেছে এই আওয়ামীলীগ। তারা বড় বড় কথা বলছেন।’

বিএনপি প্রার্থীর পক্ষে ভোট প্রচারণাকালে কুড়িগ্রাম শহরের এনআর প্লাজা মার্কেটে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন।

আগামি ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে দলীয় প্রার্থী শফিকুল ইসলাম বেবু’র পক্ষে বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান রিজভী।

এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে প্রচারণায় অংশ গ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী