ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সেন্টমার্টিনে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ একটি কাঠের ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফস্থ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লে. কমান্ডার আমিরুল বলেন, কোস্টগার্ডের একটি টহল দল বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে একটি ট্রলার দেখতে পায়। ট্রলারটির গতিপথ সন্দেহজনক হওয়ায় থামাতে বলা হয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে চালিয়ে যেতে থাকে। তিনি আরও বলেন, পরে ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূলে এসে থামিয়ে লোকজনবিস্তারিত পড়ুন
ব্রিটেন ছাড়াও আরও ৫ দেশে ছড়িয়ে পড়েছে নতুন করোনা

করোনার নতুন স্ট্রেইন নিয়ে হইচই পড়ে গিয়েছে পুরো বিশ্বে। এখনও পর্যন্ত কমপক্ষে পাঁচটি দেশে নতুন করোনা স্ট্রেইনের দেখা মিলেছে। এছাড়া বিশ্বের অন্য দেশও আতঙ্কে কাঁপতে শুরু করেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের রিপোর্টে দাবি করা হয়েছে, ব্রিটেনের পাশাপাশি ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং ইতালিতেও নতুন করোনা স্ট্রেন মিলেছে। ব্রিটেনের এক যাত্রী রোমে এসেছিলেন, যার জেরে ইতালিতেও মেলে এই ভাইরাসের স্ট্রেইন। নতুন ভাইরাস সম্পর্কে ফ্রান্সকেও সতর্ক করা হয়েছে। ফ্রান্স জানিয়েছে, খুব সম্ভবত তাদের দেশেওবিস্তারিত পড়ুন
বিএনপি প্রার্থীর উপর হামলা: কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৭

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী নাফিজ আহমেদ খান রাজুর বাড়িতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রার্থীর বড় ভাই আনিসুজ্জামান বাদী হয়ে ওই দিন রাতেই খোকসা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুলসহ সাতজন এবং অজ্ঞাত আরেও ১০-১২ জনকে আসামী করে মামলা করেন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল (২৮), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল (৪৪), রাকিব হাসানবিস্তারিত পড়ুন
ঘোড়ার মাংস বিক্রির দায়ে ২ জন কারাগারে

পঞ্চগড়ের বোদায় বাজারে ঘোড়ার মাংস বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠিয়েছে বোদা থানা পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করলেও সকল আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে জব্দকৃত মাংস পরীক্ষার জন্য বোদা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন- বোদা উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে সানাউল্লাহ (৩২) ও আমতলা এলাকার আজিজুল হকের ছেলে হামিদুর রহমান (৩৩)।বিস্তারিত পড়ুন
সম্পর্ক বাঁচাতে এমন কাজও করতে পারেন একজন নার্স!

প্রেমিকের সঙ্গে সম্পর্ক বাঁচাতে নারী সহকর্মীদের গোসল করার ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছে ভারতের বেঙ্গালুরুরের এক নার্সের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে ধরা পড়েছে ২৪ বছরের প্রেমিকও। জিজ্ঞাসাবাদের মুখে দু’জনেই অপরাধ স্বীকার করে নিয়েছে। জানা গেছে, আটক নার্সের নাম অশ্বিনী। বেঙ্গালুরুর এক নামী হাসপাতালের আপৎকালীন বিভাগে কাজ করেন তিনি। এর আগে দু’বার বিয়ে হয়েছিল অশ্বিনীর। কিন্তু তা বেশিদিন টেকেনি। পুলিশকে অশ্বিনী জানিয়েছে, ভুল নম্বরে ফোন করে ফেলে ২৪ বছরের প্রভুরবিস্তারিত পড়ুন
খুলনায় একতা ডোনার ক্লাবের নতুন কমিটি।। আতিক সভাপতি, জিয়া সম্পাদক

নির্দলীয় অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন একতা ডোনার ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় একতা ডোনার ক্লাব খুলনা’র উদ্যোগে আলোচনা সভায় সকলের সর্বসম্মতিক্রমে এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র এম্বাসেডর, দৈনিক খুলনাঞ্চল এর স্টাফ রিপোর্টার কাজী আতিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খুলনা জর্জ কোর্টের এ্যাড মো. জিয়াউদ্দিন (জিয়া)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তারিকুল ইসলাম ওবিস্তারিত পড়ুন
পাকিস্তানের কারাগার থেকে ২৯ বাংলাদেশি আজ দেশে ফিরছেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মালির এবং করাচি কারাগার থেকে মুক্ত ২৯ জন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন। এছাড়া পাকিস্তানের সিন্ধু প্রদেশের মালির কারাগার থেকে মুক্ত আটজন বাংলাদেশি নাগরিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে অগামীকাল দেশে ফিরবেন। এই আট প্রবাসীকর্মী বৈধভাবে ওমানের একটি ফিশিংবোটে কর্মরত ছিলেন। ২০১৯ সালের মে মাসে ওমানসংলগ্ন আরবসাগরে মাছ ধরার সময় তাদের ফিশিংবোট স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়লে পাকিস্তানী কোস্টগার্ড তাদের আটক করে। দ্রুততম সময়ে তাদের দেশেবিস্তারিত পড়ুন
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, কন্টেন্ট প্রদর্শনে ওটিটি নীতিমালা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনসহ বিভিন্ন কন্টেন্ট প্রদর্শনের বিষয়ে ওটিটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের পিআইডি থেকে প্রেরিত এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়েছে- ‘সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপনসহ বিভিন্ন কন্টেন্ট প্রদর্শনের বিষয়ে ওটিটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।’
নিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবহারে করণীয়

নিরাপদ গ্যাস সিলিন্ডারের ব্যবহারবিধি যথাযথভাবে অনুসরণ না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলপিজি সিলিন্ডারের সঠিক ব্যবহার সম্পর্কিত নিম্নলিখিত সতর্কতা অবলম্বনের জন্য বিস্ফোরক পরিদপ্তর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। নিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবহারে করণীয় • গ্যাস সিলিন্ডার অন বা চুলা জ্বালানোর আগে দরজা/জানালা খুলুন; • আগে ম্যাচের কাঠি জ্বালান, তারপর চুলা জ্বালান; • রান্নাশেষে প্রথমে চুলা বন্ধ করুন, তারপর সিলিন্ডারের সংযোগ বন্ধ করুন; •বিস্তারিত পড়ুন
আইনজীবীকে আটকে রাখায় সিএমএম কোর্টে তালা, বিচারকাজ বন্ধ

এক আইনজীবীকে আসামির লকআপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন। তারা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে বিক্ষোভ করছেন। চলছিল বিক্ষোভ। ওই বিচারকের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দেন আইনজীবীরা। ফলে সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ হয়ে যায়। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জানা গেছে,বিস্তারিত পড়ুন

