মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের কারাগার থেকে ২৯ বাংলাদেশি আজ দেশে ফিরছেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মালির এবং করাচি কারাগার থেকে মুক্ত ২৯ জন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন।

এছাড়া পাকিস্তানের সিন্ধু প্রদেশের মালির কারাগার থেকে মুক্ত আটজন বাংলাদেশি নাগরিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে অগামীকাল দেশে ফিরবেন। এই আট প্রবাসীকর্মী বৈধভাবে ওমানের একটি ফিশিংবোটে কর্মরত ছিলেন। ২০১৯ সালের মে মাসে ওমানসংলগ্ন আরবসাগরে মাছ ধরার সময় তাদের ফিশিংবোট স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়লে পাকিস্তানী কোস্টগার্ড তাদের আটক করে। দ্রুততম সময়ে তাদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করেন এবং তাদের আর্থিক অবস্থা বিবেচনায় বিমানভাড়াসহ আনুষঙ্গিক ভ্রমণ ব্যয়ের সরকারি অনুমোদন প্রদান করেন।

করাচিস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালির কারা কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশি জেলেদের দেশে প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তানে আটক বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘ প্রায় ৮ বছর পর ২৫ নভেম্বর পুনরায় শুরু হয়েছে। সম্প্রতি পাঁচজন বাংলাদেশি নাগরিককে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হয়েছে।

তথ্যবিবরণী- পিআইডি

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী