সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় ভুমিদস্যু থেকে রক্ষা পেতে এক ব্যক্তির সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ভুমিদস্যু আব্দুল করিম এর সন্ত্রাসী কর্মকান্ডের হাত থেকে রক্ষা ও সন্ত্রাসী হামলা এবং হয়রানি মূলক মামলা থেকে পরিত্রান পাওয়ার দাবি জানিয়েছেন এক ভুক্তভোগি। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সদর উপজেলার আখড়াখোলা গ্রামের মৃতঃ মোরশেদ আলমের ছেলে মোঃ কবিরুল আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা চার ভাই এক বোনের মধ্যে আমি বড়। আমি পরিবারের একমাত্র অবলম্বন। আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি সাবেক দাগ নং-৪৩৯,৪৪০,৪৪১, হাল দাগ নং-৮১৭,৮১৮,বিস্তারিত পড়ুন

আবারও ভয়ঙ্কর থাবা বসাল করোনা, একদিনে কেড়ে নিল প্রায় ১৩ হাজার প্রাণ

আবারও ভয়ঙ্কর থাবা বসাল প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ফের প্রায় ১৩ হাজার প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মোট প্রাণহানি ছাড়াল ১৭ লাখ ২২ হাজার। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে ৬ লাখ। এতে মোট আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৮৩ লাখ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ২৮শ’র বেশি প্রাণহানির ফলে, মৃতের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১ কোটি সাড়ে ৮৬ লাখ মানুষ। সাড়ে ৯শ’র বেশি মৃত্যুতে, ব্রাজিলেবিস্তারিত পড়ুন

রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেনসহ আটক ৬

রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৬০ কোটি টাকার কোকেনসহ চোরাকারবারি চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জানান, কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে দুই কেজি কোকেনসহ ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি টাকা। বুধবারবিস্তারিত পড়ুন

ফকিরহাটে রানার অটোমোবাইলস শোরুম এর শুভ উদ্বোধন

ফকিরহাটে রানার অটোমোবাইলস এর শোরুম এর শুভ উদ্বোধন হয়েছে মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বরোড মোড়সন্নিকটে । উদে¦াধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু। মেসার্স আর এসোসিয়েটস এর তত্ত্বাবধানে ‘চৌধুরী কমপ্লেক্স’ এ রানার অটোমোবাইলস এর “বাজাজ এলপিজি থ্রী-হুইলার সেলস এন্ড সার্ভিস ও ষ্পেয়ারস” এর শোরুম উদ্বোধনের ওই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রানার অটোমোবাইলস এর হেড অব সেলস সৌরভ আহমেদ। এ সময় মেসার্স আর এসোসিয়েটসবিস্তারিত পড়ুন

কলারোয়ার মানুষের জন্য কাজ করতে চান কাউন্সিলর প্রার্থী রুপা খাতুন

কলারোয়া পৌরসভার সংরক্ষিত ৭/৮/৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র গ্রহন করেছেন নতুন মুখের প্রার্থী রুপা খাতুন। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল ও কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস মোস্তাফিজুর রহমান মোস্তর মাধ্যমে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছ থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহন করেন। উল্লেখ্য-সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী পদে শিক্ষিত এবং জনপ্রিয় প্রার্থী রুপা খাতুন। তিনি শিক্ষক আহসান উল্লার সহধর্মিনী। এছাড়া তিনি ইসলামি ইতিহাস বিষয়েরবিস্তারিত পড়ুন

সরকারি কর্মকর্তাদের বাসা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা হয়েছে বাসা। সেই বাসাতেই তাদের থাকতে হবে। কোনো কর্মকর্তা যদি সরকারি বাসা বরাদ্দ নিয়ে সেখানে না থাকেন, তাহলে ওই কর্মকর্তা বাসাভাড়া ভাতা পাবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। একনেক বৈঠক শেষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন। পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য রয়েছে নির্ধারিত বাসা। শিক্ষক,বিস্তারিত পড়ুন

ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে মামলা

চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও এর পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডা. জাফরুল্লাহ ছাড়াও আসামি করা হয়েছে হাসপাতালের চিকিৎসক নাসরিন, ডা. শওকত আলী আরমান ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শংকরী রানী সরকারকে। গত সেপ্টেম্বর মাসে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করা হয়। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মামলাটি পিবিআইবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক: দোরাইস্বামী

বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক রয়েছে, যা কখনো ভোলার মতো নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে জীবন উৎসর্গকারী মিত্রবাহিনীর অর্ধশতাধিক শহীদ স্মরণে নির্মাণ করা হয়েছে ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ নামের একটি স্মৃতিস্তম্ভ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের উপস্থিতিতে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধনের পর এ মন্তব্য করেন তিনি। এ সময় ভারতীয় হাইকমিশনার আরও বলেন, মুক্তিযুদ্ধে জীবন দানকারীদের মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্যদের স্মরণার্থে যেবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার তদন্ত কর্মকর্তা শেখ সফিকুল ইসলাম আদালতে জবানবন্দি দিয়েছেন। একইসঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরাও করেছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে তার জবানবন্দি ও জেরার বক্তব্য রেকর্ড করা হয়। এ নিয়ে এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০বিস্তারিত পড়ুন

শোকজের পরেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কমিটিতে হাফিজ

বিএনপি থেকে শোকজ পাওয়ার পরেও এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কমিটিতে স্থান পেলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডেকে কমিটির নাম ঘোষণা করেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। গত ১৪ ডিসেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজকে শোকজ করাবিস্তারিত পড়ুন