ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
একনেক সভায় ৩ হাজার ৩০৮ কোটি টাকার ৫টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩ হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সংবলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ২৪৫ কোটি ৩০ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২০ কোটি ৯৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে ঋণ ২ হাজার ৪২ কোটি ৮ লাখ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলনবিস্তারিত পড়ুন
‘আমার বউ ফেরত চাই’ পোস্টার নিয়ে শ্বশুরবাড়ির সামনে অবস্থান

শ্বশুরবাড়ির লোকজন স্ত্রীকে আটকে রেখেছে। কিন্তু স্ত্রীকে ফেরত না পাওয়া পর্যন্ত নিজের অবস্থানে অনড় থাকবেন বলে জানান স্বামী। আর সে কারণেই ‘আমার বউ ফেরত চাই’ পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে অবস্থান নিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায়। চার বছর আগে সামশেরগঞ্জের দেবিদাসপুরের মরিয়াম খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় কাফি শেখের। পরবর্তীতে দুই পরিবারই জেনে যায় তাদেরবিস্তারিত পড়ুন
মিষ্টি মরিচ ক্যাপসিকাম চাষে স্বপ্নের সফলতায় মণিরামপুরের কৃষক খলিল

বিদেশী সবজি খ্যাত মিষ্টি মরিচ টবের পরিবর্তে জমির বেডে চাষ করে মণিরামপুর পৌর এলাকার সফল কৃষক খলিলুর রহমান এখন সফলতার স্বপ্ন পূরণের আশায় বেশ উৎসাহ ও উদ্দিপনা নিয়ে জমির পরিচর্যার কাজ বেশ উৎফুল্লতার সাথে সময় পার করছেন। চারা রোপনের দেড় মাসের মাথায় প্রতিটি গাছে কঁড়ি ও ফল আসায় তিনি ক্যাপসিকাম চাষে একজন সফল চাষী হিসেবে এলাকায় বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছেন। নতুন নতুন ফসল আবাদে মণিরামপুরের কৃষক খলিল বেশ সিদ্ধ হস্ত।বিস্তারিত পড়ুন
কলারোয়ার কাকডাঙ্গায় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝাউডাঙ্গা

কলারোয়ার কাকডাঙ্গা ভলিবল টুর্নামেন্টে সাতক্ষীরার ছয়ঘরিয়া ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝাউডাঙ্গা ভলিবল দল। মঙ্গলবার (২২ডিসেম্বর) বিকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাকডাঙ্গা দক্ষিণপাড়া তরুণ সংঘ ভলিবল কমিটি আয়োজিত দিনভর ৮দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ২৪-১৬ ও ২৪-২১ পয়েন্টে সাতক্ষীরার ছয়ঘরিয়া ভলিবল দলকে হারিয়ে জয় পায় সাতক্ষীরার ঝাউডাঙ্গা ভলিবল দল। খেলাটি পরিচালনার দায়িত্ব পালন করেন মোখলেছুর রহমান ও কবিরুল ইসলাম। স্কোরারের দায়িত্বে ছিলেন তৌহিদুজ্জামান ও শেরসা।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সুবিধা বঞ্চিত জনগোষ্টির স্বাস্থ্যসেবার পর্যালোচনা সভা

সাতক্ষীরা পৌরসভার সুবিধা বঞ্চিত জনগোষ্টির জন্য অত্যবশ্যকীয় স্বাস্থ্যসেবা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভা হলরুমে খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএসএ) এর আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক রওশন আরা জামান। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, অনিমা রাণীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাপ্তাহিক সূর্যের আলো’র প্রতিনিধি সম্মেলন

সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, বিডি নিউজ ও দেশ রূপান্তরের সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন এবং বিশিষ্ট ব্যাবসায়ী ডা.আবুল কালাম বাবলা। সম্মেলন সঞ্চালনা করেন পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান। দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন শেষে লেকভিউতে মধ্যাহ্নভোজের আয়োজন করাবিস্তারিত পড়ুন
সারিয়াকান্দি পৌরসভা নির্বাচন
আওয়ামী লীগের মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মতিউর রহমান মতির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহাবুুব আলম শাহ। তিনি জানান, পৌরসভা আইন ২০০৯ এর ১৯ (১) এর ‘ঙ’ ধারা অনুযায়ী মতিউর রহমান মতির মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচনে মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাচাইকালে মতিউর রহমান মতির মনোনয়ন বাতিল করা হয়। জানা গেছে, মতিউর রহমান সারিয়াকান্দি পৌরসভায় টিকাদানকারী পদে কর্মরত ছিলেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে সভা

কলারোয়া উপজেলার কাজিরহাটে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে কাজিরহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বে-সরকারি সংস্থা সি.ডব্লিউ.সি.এস এর আয়োজনে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় উক্ত দল গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাজিরহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল হক। স্বাগত বক্তব্য রাখেন সি.ডব্লিউ.সি.এস এর আশ্বাস প্রকল্পের লিয়াজো অফিসার রুহুল আমিন। আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষদের জন্য মানব পাচার প্রতিরোধেবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে পল্লী বিদ্যুতের গণশুনানী অনুষ্ঠিত

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” -এই স্লোগানকে সামনে রেখে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মণিরামপুরের আয়োজনে রাজগঞ্জে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ। অতিথি হিসেবে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মণিরামপুরের সহকারি জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) এমএস ইয়াইয়া, মণিরামপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল ইসলাম, যশোরবিস্তারিত পড়ুন
এক বিস্ময় বঙ্গবন্ধুতে- অন্যটি শেখ হাসিনায়, বাংলাদেশ প্রসঙ্গে চীন

মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের মতো বাংলাদেশে চলমান উন্নয়ন-অগ্রগতিকে বিশ্বের কাছে বিস্ময় ও রোল মডেল হিসেবে উল্লেখ করেছে চীন। একই সঙ্গে দেশটি জোরালো প্রশংসা করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার ঢাকায় চীন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব বিষয় তুলে ধরা হয়েছে। বার্তাটি দিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বিজয় দিবস উপলক্ষে চীনের জনগণ ও সরকারের পক্ষে বাংলাদেশিদের অভিনন্দনবিস্তারিত পড়ুন

